Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় মালয়েশিয়ায় ৩ কোটি টাকা ক্ষতিপূরণ পেয়েছেন বাংলাদেশি কর্মীরা
আন্তর্জাতিক জাতীয়

মালয়েশিয়ায় ৩ কোটি টাকা ক্ষতিপূরণ পেয়েছেন বাংলাদেশি কর্মীরা

By জুমবাংলা নিউজ ডেস্কডিসেম্বর 27, 20195 Mins Read

মালয়েশিয়ায় ৩ কোটি টাকা ক্ষতিপূরণ পেয়েছেন বাংলাদেশি কর্মীরা

Advertisement

আন্তর্জাতিক ডেস্ক: মালয়েশিয়ার বিভিন্ন কোম্পানি থেকে বাংলাদেশি কর্মীদের ক্ষতিপূরণ আদায় করা হয়েছে। সক্রিয় আইনি সহায়তায় ১১ মাসে ৩ কোটি ৫ লাখ ৮ হাজার ৮৫৯ টাকার ক্ষতিপূরণ আদায় করতে সক্ষম হয়েছে মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাইকমিশন। এ ছাড়া বকেয়া বীমার টাকা আদায়ের প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলে জানান মিশনের সংশ্লিষ্টরা।

তবে সে দেশে বাংলাদেশিরা কর্মরত অবস্থায় বকেয়া, দুর্ঘটনা, মৃত্যু ও ইন্স্যুরেন্সের ক্ষতিপূরণ আদায়ে দূতাবাসের সংশ্লিষ্টরা কাজ করলেও বাংলাদেশে আমলাতান্ত্রিক জটিলতা, প্রশাসনিক ধীরগতি ও হয়রানিসহ নানা কারণে বেশিরভাগ শ্রমিকের পরিবার ক্ষতিপূরণ পায়নি বলে অভিযোগ রয়েছে।

এদিকে চার বছর অতিবাহিত হলেও ক্ষতিপূরণ পায়নি বরিশালের মৃত ফজলু দফাদারের পরিবার। অভিযোগ উঠেছে দফায় দফায় প্রবাসীকল্যাণ অফিসে ধরণা দিয়েও ক্ষতিপূরণের টাকা পাচ্ছে না মৃতের পরিবার।

অভিযোগে জানা যায়, বরিশাল সদরের চরবুখাইনগর গ্রামের আছমত আলী দফাদারের ছেলে মালয়েশিয়া প্রবাসী মৃত ফজলু দফাদার পাসপোর্ট নং এফ-০৪৭৬৩৬৫ সিল নং-১২, ক্লেইম নং-৯৬/২০/২০১৬, তারিখ- ০৭/১১/২০১৭, তার মৃত্যুজনিত ক্ষতিপূরণ বাবদ হাইকমিশন থেকে মৃতের স্ত্রী চার কন্যার নামে পাঁচটি ড্রাফট প্রেরণ করা হয়।

মৃতের পরিবার ডিইএমও বরিশাল হতে ড্রাফট গ্রহণের পর বরিশালের বিভিন্ন ব্যাংকে ড্রাফটসমূহ জমা দিতে গেলে ব্যাংক কর্তৃপক্ষ জানান ড্রাফটগুলো ভাঙানো যাবে না। পরে মৃত ফজলু দফাদারের পরিবার ঢাকার ডাচ্-বাংলা ব্যাংক, শান্তিনগর শাখায় জমা প্রদান করতে গেলে ড্রাফটের মেয়াদ শেষ হয়েছে বলে ব্যাংক কর্তৃপক্ষ জানায়।

ফলে মৃতের স্ত্রী শাহানূরের নামে একক চেক পাওয়ার জন্য পাওয়ার অব অ্যাটর্নিসহ মূল ড্রাফট পাঁচটি ডিইএমওর মাধ্যমে হাইকমিশনে শ্রম কাউন্সিলরে ফেরত পাঠানো হলেও এখন পর্যন্ত দূতাবাস ক্ষতিপূরণের সুরাহা করতে পারেনি বলে এ প্রতিবেদককে মোবাইল ফোনে জানান মৃত ফজলু দফাদারের স্ত্রী শাহানূর।

এ বিষয়ে দূতাবাসে যোগাযোগ করা হলে শ্রম শাখার কর্মকর্তা জানান, ক্ষতিপূরণের চেক সময়মতো তারা ব্যাংকে জমা না করায় এ সমস্যাটা সৃষ্টি হয়েছে। আমরা চেষ্টা করছি দ্রুত সমাধানের।

দূতাবাস সূত্র জানায়, হাইকমিশনার মহ.শহীদুল ইসলামের অক্লান্ত প্রচেষ্টায় ও তার সার্বিক দিকনির্দেশনায় আইনি সহায়তায় দুর্ঘটনা, বকেয়া বেতন, মৃত্যুর ক্ষতিপূরণ আদায় বাবদ নিয়মিত চেক দূতাবাস থেকে পাঠানো হলেও বাংলাদেশ থেকে প্রত্যাশিত ব্যক্তিদের নিকট হস্তান্তরে সময় শেষ হয়ে যায়। ফলে চেকটি নগদায়নে সমস্যার সৃষ্টি হয়।

চেকটি পুনরায় মালয়েশিয়ায় ফেরত পাঠানো হয় এবং নতুন করে মালয়েশিয়ার শ্রম অফিসের মাধ্যমে পেতে অনেক সময় লাগে। শুধু তাই নয়, সে দেশের শ্রম অফিসের কর্মকর্তারা মনোক্ষুণ্নও হন। এ অবস্থায় ক্ষতিপূরণপ্রত্যাশীরা একের পর এক দেনার মধ্যে থেকে দিনাতিপাত করছেন।

এ বিষয়ে দূতাবাসের শ্রম কাউন্সিলর মো: জহিরুল ইসলাম বলেন, দুর্ঘটনা, মৃত্যু বা বকেয়া বেতন ও শ্রমিকদের ক্ষতিপূরণ আদায়ে আইনি প্রক্রিয়ায় আমরা কাজ করে যাচ্ছি। এ ছাড়া যাদের বৈধ ও কাগজপত্র সঠিক তারাই ক্ষতিপূরণ পাবেন। আর এই ক্ষতিপূরণ আদায়ে দূতাবাস সর্বাত্মক সহযোগিতা করে থাকে।

বাংলাদেশি কর্মীরা ক্ষতিপূরণ পেতে যাতে কোনো হয়রানির শিকার না হয়, তার জন্য সজাগ দৃষ্টি রাখা হয়েছে বলে শ্রম কাউন্সিলর জহিরুল ইসলাম বলেন,মালয়েশিয়ায় সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে নতুন বীমার আওতায় বিদেশী কর্মীরা নিবন্ধিত হচ্ছেন। এর আওতায় দুই লাখেরও বেশি বাংলাদেশী কর্মী নিবন্ধিত হয়েছেন।

এ প্রক্রিয়ায় কোম্পানি সকসো’র অধীনে কর্মীদের নাম নিবন্ধন করছে। বাংলাদেশ ২য় স্থানে থাকলেও ইন্দোনেশিয়াকে ছাড়িয়ে যাবে বলে ধারনা করা হচ্ছে। তবে সংশ্লিষ্টরা বলছেন, কর্মীরদের বীমার আওতায় আনবে কোম্পানী। তাদের বীমার আওতায় আনা হচ্ছে কিনা কর্মী তার মালিক পক্ষকের সঙ্গে আলোচনা করবে।

দেশটিতে কর্মরত বৈধ বাংলাদেশী কর্মীদের শতভাগ বীমার আওতায় নিয়ে আসতে মালয়েশিয়াস্থ বাংলাদেশ দূতাবাসের সংশ্লিষ্টরা নিরলস চেষ্টা অব্যাহত রেখেছে। নিবন্ধন নিশ্চিত করার জন্য নিয়োগকর্তা এবং সকোসো”র সাথে নিয়মিত বৈঠক করে অগ্রগতি ফলো আপ করছেন দূতাবাসের সংশ্লিষ্টরা।

মালয়েশিয়ার সোশ্যাল সিকিউরিটি অর্গানাইজেশন বাংলাদেশ হাইকমিশন এবং বাংলাদেশে ওয়েজ অর্ণার্স ওয়েল ফেয়ার বোর্ডের সহযোগিতায় বেনিফিট প্রদান করবে। গত ২৩ অক্টোবর প্রবাসী কল্যাণ বোর্ডের অতিরিক্ত সচিব মো: শফিকুল ইসলামের নেতৃত্বে ৫ সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল মালয়েশিয়ার সোসকোর ডেপুটি চীফ এক্সিকিউটিভ অফিসার মি: ইনকিক জন রিবা অনাক মারিনের নেতৃত্বে সকসোর সংশ্লিষ্ট কর্মকতাদের সঙ্গে বৈঠক করেছেন।

বৈঠকে উপস্থিত ছিলেন, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের উপ সচিব মো: আমিনুর রহমান, বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সিলার মো: জহিরুল ইসলাম, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের প্রোগ্রামার পাপ্পু মজুমদার ও দূতাবাসের লিগ্যাল এ্যাডভাইজার মি: সিলভা।

সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ২১ নভেম্বর মালয়েশিয়ায় কর্মরত বিদেশি কর্মীদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে নতুন বিধান চালু করার ঘোষনা দিয়েছিল দেশটির মন্ত্রিপরিষদ। ওই দিনই সংবাদ সম্মেলনের মাধ্যমে সে দেশের মানবসম্পদমন্ত্রী এম কুলাসেগারান এই সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন। মানব সম্পদমন্ত্রী বলেছেন, মালয়েশিয়ার সামাজিক নিরাপত্তা সংস্থার (সকসো’র) অধীনে ২০১৯ সালের জানুয়ারি মাসে কার্যকর হবে বলে জানিয়ে ছিলেন। সেই মোতাবেক কর্মরত বিদেশি কর্মীদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে নতুন বিধানের আওতায় কোম্পানীর মালিক পক্ষ তাদের বিদেশি কর্মীদের বীমার আওতায় নিববন্ধন শুরু করেছেন।

এর আগে সকসো’র অধীনে শুধু স্থানীয় নাগরিকরাই এ সুবিধা পেতেন। মালয়েশিয়ার বিভিন্ন কর্মস্থলে দুর্ঘটনায় পরিমাণ কমাতেই এ কর্মসূচী হাতে নেয়া হয়েছে। এটি সফল বাস্তবায়ন হলে নিয়োগকর্তারা বিদেশি কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে আরও স্বচেষ্ট হবে বলে ধারণা করা হচ্ছে। এর ফলে কর্মী আজীবন পেনশন পাবে।

গত ১১ নভেম্বর কুয়ালালামপুরের ম্যাট্রেড কনভেনশন সেন্টারে (এমইসিসি) মাইসনারজি সিস্টেম সিনারজি এবং সিস্টেম লঞ্চ প্রোগ্রামে উপ-প্রধানমন্ত্রী ওয়াইবা দাতুক সেরি ডাঃ ওয়ান আজিজাহ ডাঃ ওয়ান ইসমাইল প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে (এমওসি) হস্তান্তর করেন।

২০২০ সালের বাজেটে বর্ণিত উদ্যোগগুলিকে স্বাগত জানিয়ে উপ-প্রধানমন্ত্রী ওয়াইবা দাতু সেরি ডাঃ ওয়ান আজিজাহ ডাঃ ওয়ান ইসমাইলও বলেন, সামাজিক সুরক্ষা ব্যবস্থায কর্মীর অধিকার নিশ্চিত করা হয়েছে।

এছাড়া সামাজিক সুরক্ষা সংস্থা (এসওসিএসও) আর্থিক পরামর্শদাতা এজেন্সি (একেপিকে), গিয়াত মারা, মালয়েশিয়া (এআইএম) এবং মালয়েশিয়া ডিজিটাল কো-ওপারেশন (এমডিইসি) এর সহযোগিতায় সুবিধাভোগীদের অর্থনৈতিক অবস্থা ও মান বাড়ানোর জন্য এই প্রোগ্রামটি চালু করা হয়। এর প্রধান নির্বাহী কর্মকর্তা দাতুক সেরি মোহাম্মদ আজমান আজিজ মোহাম্মদ বলেছেন, এই পদক্ষেপের ফলে সোকসো তাদের সামাজিক নিরাপত্তা কার্যক্রমকে প্রসারিত করতে সক্ষম হবে।

মানবসম্পদমন্ত্রী এম কুলাসেগারান বলেন, বিদেশি কর্মীদের নিয়োগের ক্ষেত্রে নিয়োগকর্তাদের সকসো’র সঙ্গে নিবন্ধন করতে হবে এবং কর্মীদের সামাজিক নিরাপত্তা আইন ১৯৬৯ (অ্যাক্ট-৪) এর আওতায় আনতে হবে।

মন্ত্রী বলেন, এতে কর্মসংস্থানে ক্ষতির পরিকল্পনার অধীনে চিকিৎসা সুবিধা, অস্থায়ী কর্ম অক্ষমতা সুবিধা, স্থায়ী অক্ষমতা সুবিধা এবং পুনর্বাসন সুবিধার পাশাপাশি প্রত্যাবাসন খরচের সুবিধা পাবে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
ফ্যামিলি

ফ্যামিলি কার্ডে অনিয়ম সহ্য করা হবে না: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

জুন 19, 2026
সেতুমন্ত্রী

জনগণকে কেন্দ্র করে দেশের জন্য কাজ করতে হবে: সেতুমন্ত্রী

জুন 19, 2026
শোক

কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক প্রকাশ

জুন 19, 2026
Latest News
ফ্যামিলি

ফ্যামিলি কার্ডে অনিয়ম সহ্য করা হবে না: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

সেতুমন্ত্রী

জনগণকে কেন্দ্র করে দেশের জন্য কাজ করতে হবে: সেতুমন্ত্রী

শোক

কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক প্রকাশ

শীর্ষ

‘শিক্ষাক্ষেত্রে যথাযথ গুরুত্ব দেওয়া হলে বাংলাদেশ বিশ্বে শীর্ষ অবস্থানে পৌঁছাতে পারে’

র‌্যাব

কেরানীগঞ্জে ভুয়া র‌্যাব পরিচয়ে ডাকাত দলের ৫ জন আটক

হয়রানি

পদ দেওয়ার আশ্বাসে মদের বারে ডেকে যৌন হয়রানির অভিযোগ এনসিপি নেতাদের বিরুদ্ধে

যুদ্ধবিরতি

লেবাননে যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল, তাৎক্ষণিকভাবে কার্যকর

police

পুলিশের ইউনিফর্মে পরিবর্তন : শার্ট হবে গাঢ় নীল, প্যান্ট খাকি

পরিদর্শন

জাপানের ব্যবসায়ীদের নওগাঁর আমবাগান পরিদর্শন, রপ্তানিতে আগ্রহ প্রকাশ

Logo

সরকারি চাকরিজীবীদের একাধিক সুবিধা বাড়ল

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa