
বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ খেলেই ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা দিবেন মালিঙ্গা। অবসর নেওয়ার আগে তিনি মাশরাফির ভূয়সী প্রশংসা করে বলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটে ভালো করতে হলে কি করতে হবে তা আপনাকে বুঝতে হবে। সে বাংলাদেশের জন্য অনেক কিছুই করেছে। আমি মনে করি সে বাংলাদেশের জন্য আরও এক দেড় বছর খেলতে পারে। বাংলাদেশের ক্রিকেটের জন্য সে অনেক স্পেশাল কিছুই করেছে।’
২৬ জুলাই বাংলাদেশের বিপক্ষে অনুষ্ঠিত হতে যাওয়া সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচ দিয়েই ওয়ানডে ক্রিকেটকে বিদায় বলবেন লাসিথ মালিঙ্গা। কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল তিনটায় শুরু হবে ম্যাচটি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



