স্পোর্টস ডেস্ক: মাশরাফী বিন মোর্ত্তজার সিলেট স্ট্রাইকার্সের জয়রথ যেন ছুটছেই। অন্য সব সিলেটের ফ্র্যাঞ্চাইজি যেখানে হারের বৃত্তে থাকতো, সেখানে এবার মাশরাফীর নেতৃত্বে টানা পাঁচ জয় তুলে নিয়েছে সিলেট স্ট্রাইকার্স। অন্যদিকে টানা তৃতীয় হারের লজ্জা পেতে হয়েছে নাসির হোসেনের ঢাকা ডমিনেটর্সকে।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে এদিন ঢাকা ডমিনেটর্সকে ৫ উইকেটের ব্যবধানে হারিয়েছে সিলেট।

সাগরিকায় এদিন টস জিতে আগে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১২৮ রান তোলে ঢাকা। লক্ষ্য তাড়া করতে নেমে ৪ বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় সিলেট।

ঢাকার ব্যাটসম্যানরা আগে ব্যাট করতে নেমেও চট্টগ্রামের মতো ব্যাটিং উইকেটে ব্যর্থ হয়েছেন। দলটির পক্ষে সর্বোচ্চ ৩৯ রান আসে অধিনায়ক নাসিরের ব্যাট থেকে। এছাড়া উসমান গণি ২৭, আরিফুল হক ২০ এবং মোহাম্মদ মিথুন করেন ১৫ রান।
মাশরাফি

Advertisement
লক্ষ্য তাড়া করতে নেমে সিলেটের ওপেনার মোহাম্মদ হারিস ঝড়ো শুরু করেন। ওপেনার নাজমুল হোসেন শান্তর সঙ্গে ফিফটি পার্টনারশিপ গড়েন। শান্ত ২০ বলে ১২ রান করে ফিরলে ভাঙে জুটিটি।

হারিসও এরপর দ্রুত ফিরে যান। আউট হওয়ার আগে করতে পারেন ৪৪ রান। সিলেটের ইনফর্ম ব্যাটসম্যান জাকির ১ রানের বেশি করতে পারেননি।

এরপর ইমাদ ওয়াসিমের ধীর ব্যাটিংয়ে চাপে পড়ে যায় সিলেট। সঙ্গে দ্রুত দুই উইকেটও হারিয়ে ফেলে দলটি। তবে শেষদিকে থিসারা পেরেরা এবং আকবর আলী ২ ওভারে ২৯ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দলকে সহজ জয় এনে দেন। পেরেরা ২১ এবং আকবর ১০ রানে অপরাজিত ছিলেন।

একে একে ৫ মেয়ের জন্ম বিষয়ে অজানা তথ্য দিলেন আফ্রিদি

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.