
চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান বলেন, করোনাভাইরাসের সংক্রমণ রোধে আমাদের এই অভিযান চালানো হচ্ছে। আমরা করোনার শুরু থেকেই জেলা প্রশাসক মো. মাজেদুর রহমানের নেতৃত্বে সাধারণ জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি করোনা সংক্রমণরোধে কাজ করে চলছি।
তিনি বলেন, আগামী শীতে করোনার দ্বিতীয় ঢেউ দেখা দেওয়ার আসংখ্যা রয়েছে। তাই অসচেতন জনসাধারণকে মাস্ক পড়তে বাধ্য করতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালাচ্ছি। শহরের চারটি স্থানে অভিযান চালিয়ে ১৪৩জনকে মাস্ক না পড়ার দায়ে ১৬ হাজার দুইশ’ টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান মানিক বলেন, আমি শহরের ইলিশ চত্বর এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছি। এ সময় মাস্ক না পড়ার দায়ে ৫৬ জনকে মোট পাঁচ হাজার নয়শ’ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। আমাদের এই অভিযান আগামীতেও অব্যাহত থাকবে। করোনাভাইরাস সংক্রমণরোধে সকল জনসাধারণকে আরও বেশি সচেতন হওয়ার আহ্বান জানাচ্ছি।
চাঁদপুরের জেলা সিভিল সার্জন ডা. মো. শাখাওয়াত উল্লাহ’র দেয়া তথ্য মতে, বর্তমানে চাঁদপুরে ৮২জন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে গতকাল ৪৬টি রিপোর্টের মধ্যে ছয়জনের করোনা পজিটিভ আসে। এখন পর্যন্ত জেলায় মোট দুই হাজার ৪৫৮জন করোনা আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে সুস্থ হয়ে স্বাভাবিক জীবন-যাপন করছেন দুই হাজার ২৯৮জন। জেলায় ৭৮জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



