Advertisement
জুমবাংলা ডেস্ক : অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী মাহফুজ আলম হিযবুত তাহরী বা অন্য কোনও নিষিদ্ধ বা ইসলামপন্থি গোষ্ঠীর সদস্য নয় বলে জানিয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব প্রতিরোধে চালু হওয়া প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের ফ্যাক্ট চেকিং পেজ।

সোমবার (৪ নভেম্বর) এক ফেসবুক পোস্টে এ তথ্য জানায় প্রধান উপদেষ্টার প্রেস উইং।

মাহফুজ আলমকে নিয়ে নানা গল্প ঘুরছে সামাজিক যোগাযোগমাধ্যমে। কেউ কেউ তাকে নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীর সদস্য বলেও ফেসবুকে পোস্ট করছেন।

তবে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পোস্টে বলা হয়, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলমকে হিযবুত তাহরীর সদস্য হিসেবে দাবি করে দেয়া ফেসবুক পোস্টগুলো গুজব। ইংরেজি দৈনিক দ্য বিজনেস স্ট্যান্ডার্ড প্রকাশিত একটি নিবন্ধের একটি স্ক্রিনশট ব্যবহার করে গুজব ছড়ানো হচ্ছে, যেখানে আবদুল্লাহ আল মাহফুজ নামে এক ব্যক্তিকে হিযবুত তাহরীর কথিত সদস্য হিসেবে উল্লেখ করা হয়েছে।

অভিযুক্ত আবদুল্লাহ আল মাহফুজ ও বিশেষ সহকারী মাহফুজ আলম দুজন ভিন্ন ব্যক্তি উল্লেখ করে প্রেস উইং আরও জানায়, দৈনিক আজকের পত্রিকার ফ্যাক্ট-চেকিং ইউনিট রোববার (৩ নভেম্বর) এক প্রতিবেদনে বিষয়টি পরিষ্কার করেছে।

শেখ হাসিনা স্বৈরাচারের বিরুদ্ধে গণঅভ্যুত্থানের নেতৃত্বদানকারী ছাত্র আন্দোলনের একজন গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন মাহফুজ আলম। তিনিও সম্প্রতি একটি পোস্টে বলেছেন যে, কখনোই তিনি হিযবুত তাহরীর বা অন্য কোনও নিষিদ্ধ বা ইসলামপন্থি গোষ্ঠীর সদস্য ছিলেন না।

বিশ্ব ইজতেমাকে কেন্দ্র করে উত্তেজনা, দুই পক্ষকে নিয়ে বসছেন স্বরাষ্ট্র উপদেষ্টা

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saumya Sarakar serves as an iNews Desk Editor, playing a key role in managing daily news operations and editorial workflows. With over seven years of experience in digital journalism, he specializes in news editing, headline optimization, story coordination, and real-time content updates. His work focuses on accuracy, clarity, and fast-paced newsroom execution, ensuring breaking and developing stories meet editorial standards and audience expectations.