Advertisement

স্পোর্টস ডেস্ক : মাহমুদউল্লাহ রিয়াদ এবং ল্যান্ডেল সিমন্সের ব্যাটে বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) প্রথমবারের মতো দুইশো পেরুনো ইনিংস গড়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। নির্ধারিত ২০ ওভারে ঢাকা প্লাটুনের বিপক্ষে চট্টগ্রামের সংগ্রহ ৪ উইকেট হারিয়ে ২২১ রান।

বিপিএলের ইতিহাসে যা তৃতীয় সর্বোচ্চ সংগ্রহ। এই ম্যাচে টসে হেরে ব্যাটিংয়ে নেমে চট্টগ্রামকে উড়ন্ত সূচনা এনে দেন দুই ওপেনার আভিষ্কা ফার্নান্দো এবং ল্যান্ডেল সিমন্স। মাশরাফির করা প্রথম ওভারেই তাঁরা দুজন নেন ১২ রান। মাত্র ৪.২ ওভারেই এই দুজনে দলীয় হাফ সেঞ্চুরি পূরণ করেন।

৫১ রানে এই দুজনের জুটি ভেঙেছেন হাসান মাহমুদ। তিনি আভিষ্কা ফার্নান্দোকে বোল্ড করেছেন ২৬ রানে। তৃতীয় উইকেটে আরও ৫০ রান যোগ করেছেন সিমন্স এবং ইমরুল কায়েস।

৩৬ বলে ঝড়ো ৫৭ রানের ইনিংস খেলে সিমন্স হয়েছেন রান আউট। দারুণ খেলতে থাকা ইমরুল ২৪ বলে ৪০ রানের ইনিংস খেলে ফিরেছেন সালাউদ্দিন শাকিলের শিকার হয়ে।

ইনিংস শুরু করার কিছুক্ষণ পরই হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েন চট্টগ্রামের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। চোট নিয়েই বাহারি সব শটে মাত্র ২৪ বলে হাফ সেঞ্চুরি তুলে নেন তিনি।

২৮ বলে ৫৯ রানের ইনিংস খেলে তিনি হাসান মাহমুদের বলে ক্যাচ দিয়েছেন মুমিনুল হকের হাতে। এরপর চট্টগ্রামকে দুইশো পেরুনো সংগ্রহ এনে দিয়েছেন কেসরিক ওয়ালটন এবং নুরুল হাসান সোহান। ওয়ালটন ২৭ এবং সোহান ৭ রান করে অপরাজিত ছিলেন।

সংক্ষিপ্ত স্কোর : 

ঢাকা প্লাটুন : ৪৫/১  (৫.২ )

চট্টগ্রাম চ্যালেঞ্জার্সঃ ২২১/৪ (২০ ওভার) (সিমন্স৫৭, মাহমুদউল্লাহ ৫৯, ইমরুল ৪০; হাসান ২/৫৫)

Youtube video

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.