Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় মিথ্যা মামলা করে ফেঁসে গেলেন নাজমুল হুদা
জাতীয়

মিথ্যা মামলা করে ফেঁসে গেলেন নাজমুল হুদা

By Saiful IslamDecember 5, 20193 Mins Read

মিথ্যা মামলা করে ফেঁসে গেলেন নাজমুল হুদা

Advertisement
জুমবাংলা ডেস্ক : সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহার বিরুদ্ধে সাজানো ও কাল্পনিক গল্প দিয়ে মিথ্যা মামলা করে ফেঁসে গেলেন সাবেক মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা। তদন্তে মিথ্যা প্রমাণিত হওয়ায় সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহাকে মামলাটি থেকে অব্যাহতি দিয়েছে দুদক। গল্প ফেঁদে সাজানো মামলা করায় নাজমুল হুদার বিরুদ্ধেই মামলা করতে যাচ্ছে দুদক।

বুধবার কমিশন সভায় এ সংক্রান্ত মামলার অনুমোদন দেয়া হয় বলে সাংবাদিকদের জানান দুদকের মহাপরিচালক সাঈদ মাহবুব হাসান খান। নাজমুল হুদার বিরুদ্ধে ২০০৪ সালের দুর্নীতি দমন কমিশন আইনের ২৮(গ)(২) ধারায় একটি নিয়মিত মামলা রুজুর অনুমোদন দেয়া হয় দুদক থেকে। মামলার তদন্তকারী কর্মকর্তা হলেন দুদকের পরিচালক সৈয়দ ইকবাল হোসেন।

সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহার বিরুদ্ধে ঘুষ চাওয়ার কাল্পনিক অভিযোগ এনে ব্যারিস্টার নাজমুল হুদা ২০১৮ সালের ২৯ সেপ্টেম্বর রাজধানীর শাহবাগ থানায় একটি মামলা করেন। দণ্ডবিধির ১৬১ ধারা (ঘুষ চাওয়া) ও ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় (ক্ষমতার অপব্যবহার) এ মামলাটি রেকর্ড করা হয়। মামলা নং-৪৯। থানায় দায়ের করা এ মামলার তদন্ত পায় দুদক। তদন্তের দায়িত্ব দেয়া হয় দুদকের পরিচালক সৈয়দ ইকবাল হোসেনকে।

তদন্তকালে দুদকের কর্মকর্তা মামলাটির বাদী ব্যারিস্টার নাজমুল হুদা ও তার কয়েকজন জুনিয়রকে জিজ্ঞাসাবাদ করেন। যাদের তিনি মামলায় সাক্ষী মেনেছিলেন। দুদকের জিজ্ঞাসাবাদে নাজমুল হুদা বা তার সহযোগীরা অভিযোগের সপক্ষে কোনো তথ্য-প্রমাণ দিতে পারেননি।

এস কে সিনহা প্রধান বিচারপতি থাকার সময় নাজমুল হুদার কাছে ঘুষ চেয়েছেন- এমন কোনো প্রমাণ তারা দুদককে দিতে পারেননি। তাকে এ নিয়ে জেরা করা হলে কোনো সদুত্তরও দিতে পারেননি। বরং দুদকের জিজ্ঞাসাবাদের একপর্যায়ে নাজমুল হুদা স্বীকার করেন, তিনি ভুল করে এ মামলা করেছেন।

এদিকে দুদকের প্রতিবেদন সূত্রে জানা যায়, মামলাটি ছিল কাল্পনিক ও সাজানো। এমন সাজানো ঘটনা মিথ্যা মামলা হিসেবে তদন্তে প্রমাণিত হয়। এজাহারকারী নাজমুল হুদার অসৎ উদ্দেশ্য ছিল- আদালতের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা। তার এই হীন মানসিকতার কারণে আলোচ্য মিথ্যা মামলাটি তিনি রুজু করেছেন মর্মেও প্রাথমিকভাবে প্রমাণিত হয়।

এ কারণে অত্র মামলায় ‘এফআর অ্যাজ আইএম’ বা ফাইনাল রিপোর্ট অ্যাজ ইন্টেনশনালি ফলস’ বা চূড়ান্ত রিপোর্ট দাখিলের সুপারিশ করেছেন তদন্তকারী কর্মকর্তা। একই সঙ্গে নাজমুল হুদা জেনেশুনে অসৎ উদ্দেশ্যে আদালতের ভাবর্মূতি ক্ষুণ্ণ করার জন্য মামলাটি করেন। এ ছাড়া তার (এস কে সিনহা) বিরুদ্ধে রুজুকৃত শাহবাগ থানার মামলাটি প্রশ্নবিদ্ধ করার মানসে অত্র এজাহারে মিথ্যা ঘটনার অবতারণা করেন। তদন্তে এটাই প্রমাণিত হয়। এ কারণে নাজমুল হুদার বিরুদ্ধে ২০০৪ সালের দুর্নীতি দমন কমিশন আইনের ২৮(গ)(২) ধারায় একটি নিয়মিত মামলা রুজুর অনুমোদন দেয় কমিশন।

প্রসঙ্গত, একটি মামলাকে কেন্দ্র করে সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহার বিরুদ্ধে ২ কোটি টাকা ঘুষ দাবি ও গ্যারান্টির ১ কোটি ২৫ লাখ টাকা চাওয়ার অভিযোগ করেছিলেন নাজমুল হুদা। এই টাকা না দিলে তার মামলা পুনরায় চালু করা হবে মর্মেও এস কে সিনহার বিরুদ্ধে অভিযোগ আনেন। তবে তিনি ঘুষ দিয়েছেন- এমন কোনো কথা মামলায় বলেননি। ঘুষ না দিয়ে নিষ্পত্তি হওয়া মামলা সচল করা হবে মর্মে তিনি অভিযোগ আনেন এস কে সিনহার নামে। যদিও এসব অভিযোগ পুরোটাই বানোয়াট ও কাল্পনিক বলে দুদকের তদন্তে প্রতিষ্ঠিত হয়। সূত্র : যুগান্তর

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
ইলিশ

মেঘনার বুকে ধরা পড়ল ৩ কেজির ‘রাজা ইলিশ’

June 25, 2026
আমির

বিএনপি বর্তমানে ফ্যাসিবাদী ধারা অনুসরণ করছে: জামায়াত আমির

June 25, 2026
চিড়িয়াখানা

৫৭ লাখ টাকায় দক্ষিণ আফ্রিকা থেকে চিড়িয়াখানায় আনা হলো ওয়াইল্ডবিস্ট ও কমন ইল্যান্ড

June 25, 2026

Latest News

ইলিশ

মেঘনার বুকে ধরা পড়ল ৩ কেজির ‘রাজা ইলিশ’

আমির

বিএনপি বর্তমানে ফ্যাসিবাদী ধারা অনুসরণ করছে: জামায়াত আমির

চিড়িয়াখানা

৫৭ লাখ টাকায় দক্ষিণ আফ্রিকা থেকে চিড়িয়াখানায় আনা হলো ওয়াইল্ডবিস্ট ও কমন ইল্যান্ড

Mobile Data

মোবাইলে অব্যবহৃত ডাটার মেয়াদ নিয়ে সংসদে ক্ষোভ

pay-scale

পে-স্কেল নিয়ে সচিব কমিটির সভায় যেসব সিদ্ধান্ত হলো

বিদ্যুৎ বিল

গ্রাহকদের বিদ্যুৎ বিলের ৭০ লাখ টাকা নিয়ে লাপাত্তা ব্যাংকের নিরাপত্তাকর্মী

বরখাস্ত

আট মাস কর্মস্থলে অনুপস্থিত, ডিআইজি বিপ্লব বিজয় তালুকদার সাময়িক বরখাস্ত

শিক্ষামন্ত্রী

সব প্রাথমিক বিদ্যালয়ে চালু হবে মিড-ডে মিল, অনিয়মে কঠোর ব্যবস্থা: শিক্ষামন্ত্রী

সাঁতার

স্কুল ফাঁকি দিয়ে সাঁতার কাটতে গিয়ে ধরা, চার শিক্ষার্থীকে ৮০০ গাছ লাগানোর নির্দেশ

দুর্নীতি

সেবাখাতে দুর্নীতি ও ঘুষে শীর্ষে পাসপোর্ট অফিস, দ্বিতীয় বিআরটিএ

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa