Advertisement

জুমবাংলা ডেস্ক : ফজরের নামাজ পড়ে হাঁটতে বেরিয়ে কক্সবাজারের রামুতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষকসহ ২ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও এক স্কুল শিক্ষক। বুধবার (২৯ জুলাই) সকাল ৬টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের জোয়ারিয়ানালা এলাকায় মাছবোঝাই একটি মিনিট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাদের চাপা দিলে মর্মান্তিক এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন, জোয়ারিয়ানাল ঘোনারপাড়া এলাকার মৃত চাঁদ মিয়া সওদাগরের ছেলে কক্সবাজার সরকারি কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক শফিউল আলম (৫৫) ও একই ইউনিয়নের সিকদার পাড়ার মৃত নূর আহাম্মদ সিকদারের ছেলে জোয়ারিয়ানালা বালিকা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মাহাবুব মোর্শেদ আমিন (৫৬)।

এ দুর্ঘটনায় জোয়ারিয়ানালা এইচএম সাঁচী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক বোরহান উদ্দিন (৫৫) গুরুতর আহত হয়েছেন। তাকে মুমূর্ষু অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত ৩ জনই ফজরের নামাজ আদায় করে প্রতিদিনের মতো সড়কের পাশ দিয়ে হাঁটছিলেন।

জোয়ারিয়ানালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল শামসুদ্দিন আহমেদ প্রিন্স দু’জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার পরই গাড়িটি ঘটনাস্থলে রেখে সটকে পড়েন চালক।

রামু থানার ওসি আবুল খায়ের জানান, খবর পেয়ে উপপরিদর্শক মো. কামালের নেতৃত্বে দুর্ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাস্থল এবং হাসপাতালে নেয়ার পর দুই জনের মৃত্যু হয়েছে বলে শুনেছি। আহত একজনকে চিকিৎসা দেয়া হচ্ছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়া হবে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.