জুমবাংলা ডেস্ক : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সব রাজবন্দির মুক্তির দাবি জানিয়েছেন দেশের ৫৮৭ জন বিশিষ্ট নাগরিক ও বুদ্ধিজীবী। একইসঙ্গে দেশের বর্তমান সংঘাতময় রাজনীতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন তারা।

মির্জা ফখরুলের মুক্তির দাবিতে ৫৮৭ বিশিষ্ট নাগরিক ও বুদ্ধিজীবী

শনিবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিবৃতিতে তারা এ দাবি জানান।

বিবৃতিতে তারা বলেন, ‘২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশ বানচাল করার পর থেকে এ পর্যন্ত সংঘাতে পুলিশ সদস্য এবং সিনিয়র সাংবাদিকসহ বিরোধী রাজনৈতিক দলের বেশ কয়েকজন নেতাকর্মী নিহত হয়েছেন। এমন পরিস্থিতি কারও কাম্য হতে পারে না বলে অভিমত ব্যক্ত করেন বুদ্ধিজীবী নেতারা।’

বিবৃতিদাতার মধ্যে রয়েছেন-প্রফেসর ড. আনোয়ারউল্লাহ চৌধুরী, প্রফেসর ড. আ ফ ম ইউসুফ হায়দার, অ্যাডভোকেট এজে মোহাম্মদ আলী, সাংবাদিক আলমগীর মহিউদ্দিন, অ্যাডভোকেট জয়নুল আবেদীন, সাংবাদিক রুহুল আমিন গাজী, প্রফেসর ডা. এজেডএম জাহিদ হোসেন, প্রফেসর ডা. সিরাজ উদ্দিন আহমেদ, প্রফেসর ডা. ফরহাদ হালিম ডোনার, প্রফেসর ড. তাজমেরি এসএ ইসলাম, সাংবাদিক ড. রেজোয়ান হোসেন সিদ্দিকী, কবি ও সাংবাদিক আবদুল হাই শিকদার, সাংবাদিক মোস্তফা কামাল মজুমদার, প্রফেসর ড. আবদুল লতিফ মাসুম, প্রফেসর ড. খলিলুর রহমান, প্রফেসর ডা. গাজী আবদুল হক, প্রফেসর ড. মোশাররফ হোসেন মিয়া, সাংবাদিক এমএ আজিজ, সাংবাদিক কামাল উদ্দিন সবুজ, সাংবাদিক এম আবদুল্লাহ, সাংবাদিক কাদের গনি চৌধুরী, সাংবাদিক সৈয়দ আবদাল আহমেদ, সাবেক সচিব আবদুল হালিম, সাবেক সচিব ইসমাইল জবিউল্লাহ, সাবেক সচিব আবদুর রশিদ সরকার, সাবেক সচিব বিজন কান্তি সরকার, ডা. সৈয়দা তাজনিন ওয়ারিশ সিমকী, মুহম্মদ জকরিয়া, সাংবাদিক মোরসালীন নোমানী, প্রফেসর ডা. আবদুল কুদ্দুস, প্রফেসর ডা. একেএম আজিজুল হক, প্রকৌশলী আনহ আকতার হোসেন, প্রফেসর ডা. হারুন আল রশিদ, ডা. আবদুস সালাম, প্রকৌশলী রিয়াজুল ইসলাম রিজু প্রমুখ।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.