Advertisement

জুমবাংলা ডেস্ক : ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের পাশ থেকে দুই ব্যক্তির গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৮ আগস্ট) সকাল ৯টার দিকে মহাসড়কের টাঙ্গাইল মির্জাপুর উপজেলার গোড়াই এলাকার জুঁই-যুথি ফিলিং স্টেশনের সামনে থেকে মরদেহ দু’টি উদ্ধার করা হয়।

নিহতদের সঙ্গে থাকা কাগজপত্র অনুযায়ী একজন কুড়িগ্রামের চিলমারী উপজেলার শান্তিনগর গ্রামের ফরিদ বেপারীর ছেলে মাসুদ রানা (৩২) ও অন্যজন রংপুরের কোতয়ালী থানার চানবাড়ী গ্রামের মকবুলের ছেলে মামুন (২৮)। নিহতদের একজনের শরীরে সেনাবাহিনীর টি-শার্ট রয়েছে।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সায়েদুর রহমান জানান, সকালে গোড়াই এলাকার ওই ফিলিং স্টেশনের সামনে দুই ব্যক্তির গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে ঘটনাস্থল থেকে মরদেহ দু’টি উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে একটি মোটরসাইকেল পাওয়া গেছে।

তিরি আরও জানান, প্রাথমিকভাবে নিহতদের সঙ্গে থাকা কাগজপত্র থেকে তাদের পরিচয় ধারণা করা হচ্ছে। তাদের পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। যোগাযোগ করা সম্ভব হলে তাদের পরিচয় সম্পর্কে আরও নিশ্চিত হওয়া যাবে। ময়নাতদন্তের জন্য মরদেহ দু’টি টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে।

এ বিষয়ে ওই থানার উপ-পরিদর্শক (এসআই) মামলার তদন্তকারী কর্মকর্তা আবুল বাশার জানান, নিহতরা কেউ সেনাবাহীনিতে কর্মরত নয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তাদের একজনের শরীরে যে পোশাক ছিল, সেটি বাইরে থেকে কেনা বলে জানা গেছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.