
জুমবাংলা ডেস্ক : টাঙ্গাইলের মির্জাপুরে অগ্নিকাণ্ডে তিনটি দোকানঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন। খবর পেয়ে মির্জাপুর ফায়ার সার্ভিস স্টেশনের সদস্যরা প্রায় ৩০ মিনিট চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন তারা। গতকাল শুক্রবার রাত ১২টার দিকে উপজেলার বাঁশতৈল ইউনিয়নের সোনালীয়া এলাকার আবুল মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
মির্জাপুর ফায়ার সার্ভিস স্টেশন অফিস সূত্র ও ব্যবসায়ীরা জানান, প্রতিদিনের ন্যায় মার্কেটের ব্যবসায়ীরা সন্ধ্যায় ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে বাড়িতে চলে যান। রাত ১২টার দিকে ছবুর মিয়ার হার্ডওয়ারের দোকানে প্রথমে আগুন জ্বলে ওঠে। অল্প সময়ের মধ্যে তা পাশের খলিল মিয়ার মুদি দোকান ও মোস্তফার চা স্টলে ছড়িয়ে পড়ে। আশপাশের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। খবর পেয়ে মির্জাপুর ফায়ার সার্ভিস স্টেশনের সদস্যরা গিয়ে প্রায় ৩০ মিনিট চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন। এ সময়ে তিনটি দোকান ঘরসহ মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
মার্কেটের হার্ডওয়্যার দোকানের মালিক ছবুর মিয়া জানান, দোকানঘর ও মালামালসহ তার প্রায় ২০লাখ, মুদি দোকান মালিক খলিল মিয়ার ৯ লাখ ও চা স্টল মালিক মোস্তফার ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে।
মির্জাপুর ফায়ার সার্ভিস স্টেশনের লিডার লুৎফর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছাতেই মালামাল পুড়ে গেছে। বৈদ্যুতিক শকসার্কিট থেকে আগুনে সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বলে তিনি জানিয়েছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


