আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমারের ঐতিহ্যবাহী নববর্ষে সাধারণ ক্ষমা হিসেবে ২৩ হাজার ১৮৪ কারাবন্দিকে মুক্তি দিয়েছে দেশটির জান্তা সরকার।
দক্ষিণপূর্ব এশীয় দেশটির কারা অধিদফতরের এক মুখপাত্র শনিবার (১৭ এপ্রিল) এমন তথ্য জানিয়েছেন।-খবর রয়টার্স ও গার্ডিয়ানের
যদিও পহেলা ফেব্রুয়ারির অভ্যুত্থানবিরোধী বিক্ষোভ থেকে আটকদের কাউকে ছেড়ে দেওয়া হয়েছে কিনা; তা এখনো জানা সম্ভব হয়নি।
রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এমআরটিভিতে এই বন্দি মুক্তির ঘোষণা এসেছে। এতে বলা হয়, জান্তা প্রধান মিন অং হ্লাইং ১৩৭ বিদেশি নাগরিকসহ ২৩ হাজার ৪৭ কারাবন্দিকে ক্ষমা করে দিয়েছেন। মুক্তি পাওয়া বিদেশিদের নিজ নিজে দেশে পাঠিয়ে দেওয়া হবে।
এছাড়া অন্যান্যদের সাজা কমানোর ঘোষণাও দিয়েছেন তিনি।
মিয়ানমারে অভ্যুত্থানবিরোধী বিক্ষোভ অব্যাহত রয়েছে। সেনাবাহিনীর ক্ষমতা গ্রহণের পর থেকে অন্তত ৭২৮ বিক্ষোভকারীকে গুলি করে হত্যা করেছে দেশটির নিরাপত্তা বাহিনী।
অ্যাসিস্ট্যান্স অ্যাসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজনার্স জানিয়েছে, বিক্ষোভে অংশ নেওয়ায় এখন পর্যন্ত তিন হাজার ১৪১ জনকে আটক করা হয়েছে। শনিবারও তিনজনকে হত্যার খবর পাওয়া গেছে। যদিও আনুষ্ঠানিকভাবে তা নিশ্চিত করা হয়নি।
নববর্ষের পাঁচদিনের ছুটির প্রথম দিনটি ছিল শনিবার। শেষ দিনে সাধারণত বৌদ্ধ মন্দিরে পরিদর্শন, পরস্পরের প্রতি এলোপাতাড়ি পানি ছুড়ে আনন্দ প্রকাশ ও রাস্তায় পার্টির আয়োজন করা হয়।
চলতি বছরে উৎসবের সব ধরনের তৎপরতা বন্ধের আহ্বান জানিয়েছেন গণতন্ত্রপন্থী কর্মীরা। তার বরং সামরিক সরকারকে উৎখাত করে গণতন্ত্র ফিরিয়ে আনার আন্দোলন জোরদার করা প্রতি সবাইকে আহ্বান জানিয়েছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


