আন্তর্জাতিক ডেস্ক : ম্যানচেস্টার ইউনাইটেডের কিংবদন্তি কোচ স্যার অ্যালেক্স ফার্গুসনের চিবানো একটি চুইংগাম বিক্রি হয়েছে আকাশছোঁয়া দামে! ম্যানচেস্টার ইউনাইটেডের এক পাগল ভক্ত ফার্গুসনের মুখের চিবোনো চুইংগাম কীভাবে যেন নিজের সংগ্রহে রেখেছিলেন। সেটিই নিলামে বিক্রি করে সেই ভক্ত এখন কোটিপতি। ফার্গুসনের মুখ থেকে ফেলে দেওয়া এঁটো চুইংগাম বিক্রি হয়েছে ৪ লাখ ৫৬ হাজার উইরোতে। বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে চার কোটি টাকা।

ফার্গুসনের অধীনে ম্যানচেস্টার ইউনাইটেড তাদের শেষ ম্যাচটা খেলেছিল ওয়েস্ট ব্রমউইচ অ্যালবিওনের বিপক্ষে। দুর্দান্ত সে ম্যাচ ড্র হয়েছিল ৫-৫ গোলে। নখ কামড়ানো উত্তেজনার সে ম্যাচে ফার্গুসন সেদিন বিক্রি হওয়া চুইংগামটিই চিবিয়েছিলেন। সেটি যে একদিন নিলামে এত দামে বিক্রি হবে, সেদিন কী সেটি ফার্গুসন ভেবেছিলেন? তবে এই অর্থ সেই ভক্ত পুরোটাই দান করে দিয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেড ফাউন্ডেশনের কোষাগারে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



