Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় মুখস্থ করে পাস আমলারা দেশ নিয়ে কী পরিকল্পনা করবে, প্রশ্ন মামুনুর রশীদের
জাতীয়

মুখস্থ করে পাস আমলারা দেশ নিয়ে কী পরিকল্পনা করবে, প্রশ্ন মামুনুর রশীদের

By iNews DeskSeptember 26, 20233 Mins Read

জুমবাংলা ডেস্ক : দেশে মেগা প্রকল্প ও অর্থনীতি নিয়ে যেসব পরিকল্পনা হচ্ছে, সেখানে পরিকল্পনাবিদ বা অর্থনীতিবিদ দিয়ে কোনো কাজ করানো হচ্ছে না। বরং সে কাজগুলো করছেন আমলারই। এতে দেশের উন্নয়নের সঠিক পরিকল্পনা হচ্ছে না, শিক্ষার মান নষ্ট হচ্ছে বলে মন্তব্য করেছেন নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ।

মুখস্থ করে পাস আমলারা দেশ নিয়ে কী পরিকল্পনা করবে, প্রশ্ন মামুনুর রশীদের

Advertisement

এ সময় মামুনুর রশীদ প্রশ্ন রেখে আরও বলেন, ‘দেশের ভবিষ্যৎ পরিকল্পনা কী মুখস্থ করে পাস করা আমলারা করবে, নাকি পরিকল্পনা বোঝা অর্থনীতিবিদরা?’

আজ সোমবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে ‘বাংলাদেশের উন্নয়ন আখ্যান ও সমান্তরাল বাস্তবতা’ শীর্ষক অনুষ্ঠান তিনি এমন মন্তব্য করেন। এর আয়োজন করে এসডিজি বাস্তবায়ন নাগরিক প্ল্যাটফর্ম।

আলোচনার শুরুতে মামুনুর রশীদ বলেন, ‘বড় ধরনের রাজনৈতিক সমস্যা রয়েছে। যদি রাজনৈতিকভাবে সমাধান না করা যায়, তাহলে এটা সমাধান করা কঠিন। এখানে রাজনীতিবিদ, প্রযুক্তিবিদ ও অর্থনীতিবিদদের যুক্ত হতে হবে।’

শিক্ষা ধ্বংস করা হয়েছে উল্লেখ করে মামুনুর রশীদ বলেন, ‘৯০ দশকের পর থেকে মানবিক সংস্কৃতি ক্রমাগত কমে গেছে। শিক্ষাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। প্রতিবেশী দেশ ভারত কিন্তু কিছু কিছু জায়গায় স্পর্শ করে না। এর একটি হচ্ছে শিক্ষা। আমেরিকাতে তাই, জাপানেও তাই। এটা শিক্ষাবিদদের ব্যাপার। কিন্তু জিয়াউর রহমানের আমল থেকে শুরু হয়েছে শিক্ষকদের সামনে আঙুল উঁচিয়ে কথা বলা। এই আঙুল উঠতে উঠতে কোথায় গেল। শিক্ষকদের গলায় জুতার মালা, শিক্ষককে স্টাম্প দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে।’

সব সংকটের কারণ আমলাতন্ত্র জানিয়ে মামুনুর রশীদ বলেন, ‘চাকরি-নিয়োগ সব ক্ষেত্রে সংকট। পত্রিকায় এত লেখালিখি হয় কিন্তু কথাও কোনো প্রভাব ফেলছে না। আমার কাছে মনে হয় সমস্ত ঘটনার কেন্দ্রবিন্দুতে ও মূল ঘটনার নায়ক হচ্ছে আমলাতন্ত্র। আমি প্রয়াত অধ্যাপক আনিসুর রহমান সাহেবের স্মৃতিকথায় পড়ালাম, প্লানিং কমিশন যেটা বঙ্গবন্ধু করলেন, যেটার চেয়ারম্যান ছিলেন তাজউদ্দীন আহমদ। সেখানে যে সদস্য ছিলেন তাঁদের যে কী অত্যাচার করেছে আমলারা। অত্যাচার করে বের করে দিয়েছে।’

মামুনুর রশীদ আরও বলেন, ‘এই যে এলিভেটেড এক্সপ্রেসওয়ে হয়েছে। এখানে এখন বড় জ্যামের জায়গা হয়েছে। এটা হয়েছে কেন? কারণ, খুব দ্রুত এয়ারপোর্ট থেকে যেন গাড়িগুলো চলে আসে ৷ এখানে তো আগের জ্যাম আছেই। দুটা মিলে প্রবল জ্যাম হচ্ছে। এটা করেছে পরিকল্পনা কমিশনের আমলাগুলো। কিন্তু এটা করতে হতো টাউন প্লানার (নগর পরিকল্পনাবিদ) দিয়ে। তাদের ছাড়া পরিকল্পনা হয়।’

এসডিজি বাস্তবায়ন নাগরিক প্ল্যাটফর্ম কর্তৃক ২০২২ সালে দেশের সাতটি জেলা শহরে নাগরিক পরামর্শ সভার আয়োজন করা হয়। স্থানীয় পর্যায়ের প্রাপ্ত মতামত বিশ্লেষণ করে ‘বাংলাদেশের উন্নয়ন আখ্যান ও সমান্তরাল বাস্তবতা: পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ভাবনা’ শীর্ষক প্রকাশনা প্রকাশ করে নাগরিক প্ল্যাটফর্ম।

অনুষ্ঠানে নিবন্ধ উপস্থাপনে দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, বাংলাদেশে উন্নয়ন হয়েছে, কিন্তু সেই উন্নয়নের ভাগীদার সবাই সমানভাবে হয়নি। বাংলাদেশের ধনী ১০ শতাংশ এখন ৪১ শতাংশ আয় কে নিয়ন্ত্রণ করে। সবচেয়ে গরিব যে ১০ শতাংশ আছে, তারা ১ দশমিক ৩ শতাংশ আয় কে নিয়ন্ত্রণ করে। গ্রামে বৈষম্যের পরিমাণ বাড়ছে। দেশে বিত্তবান মানুষ একই সঙ্গে রাজনৈতিকভাবে ক্ষমতাবানদের উত্থান ঘটেছে।

দেবপ্রিয় ভট্টাচার্য আরও বলেন, এখন বাংলাদেশে এমন কোনো জায়গা নেই, যেখানে পরিবেশ প্রতিকূল অবস্থার সৃষ্টি হয়নি। দেশের ছোট-বড় সব প্রতিষ্ঠানেই আর্থিক দুর্নীতি আছে। রাজনৈতিক ও অর্থনৈতিক কারণে যে সম্পদের যেমন ব্যবহার হওয়া উচিত তা হচ্ছে না। গণতান্ত্রিক জবাবদিহি নেই।

কথাসাহিত্যিক সেলিনা হোসেন বলেন, সবকিছু মিলিয়ে বাংলাদেশে সমান্তরাল বাস্তবতা ও উন্নয়ন আখ্যান কত সহজ কাজ হবে, যেটা যাঁরা রাষ্ট্র ক্ষমতায় আছেন তাঁদের বলতে হবে, করতে হবে।

অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নাসিম মঞ্জুর বলেন, ৭০ ভাগ শিক্ষা আসছে পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে। কিন্তু অর্থনীতি যেখানে কাজ করছে, সেখানে সব জায়গায় এই শিক্ষার দরকার নেই। এখানে গুণগত পরিবর্তন আনতে হবে।

সাবেক বিচারপতি আব্দুল মতিন বলেন, মানুষকে গড়ে তোলার জন্য প্রয়োজনীয় যে শিক্ষার দরকার, সেটা দিতে হবে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
iNews Desk
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

iNews Desk is the central editorial team of Zoom Bangla News. The desk brings together experienced journalists and editors who produce accurate, well-structured, and reader-focused news for digital platforms. Its work follows professional editorial standards, careful verification, and responsible journalism.

Related Posts
mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

August 3, 2026
Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

August 3, 2026
Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

August 2, 2026

Latest News

mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

Harano

হারিয়ে যাওয়া বান্ধবীকে খুঁজতে শহরজুড়ে পোস্টার

রাজস্ব

নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

Boni Amin

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

হাইকোর্ট

পিপলস লীগকে নিবন্ধন দেয়ার নির্দেশ হাইকোর্টের

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa