Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home জাতীয় ‘মুজিবনগর সরকারের মাসে চারশ’ টাকার চাকুরে ছিলেন জিয়াউর রহমান’
জাতীয়

‘মুজিবনগর সরকারের মাসে চারশ’ টাকার চাকুরে ছিলেন জিয়াউর রহমান’

By Hasan MajorApr 17, 2021, 11:44 AM Asia/Dhaka2 Mins Read
হাছান মাহমুদ
ফাইল ছবি
Advertisement

জুমবাংলা ডেস্ক: তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘মুজিবনগর সরকারের অধীনে মাসে চারশ’ টাকার চাকুরে জিয়াউর রহমানের বিএনপি আজ ইতিহাসকে অস্বীকার করতে চায়।’

শনিবার সকালে মুজিবনগর দিবসে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে আওয়ামী লীগের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি একথা বলেন।

‘আজ বাংলাদেশের প্রথম সরকার গঠনের সুবর্ণজয়ন্তী’ উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, ‘১৯৭১ সালের এইদিনে তৎকালীন মেহেরপুর মহকুমার বৈদ্যনাথতলার আম্রকাননে স্বাধীনতার মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রপতি, সৈয়দ নজরুল ইসলামকে উপরাষ্ট্রপতি, তাজউদ্দীন আহমদকে প্রধানমন্ত্রী করে সরকার গঠিত হয়েছিল। এই সরকারের অধীনেই মুক্তিযুদ্ধ পরিচালিত হয়। যুদ্ধের সেক্টর কমান্ডারসহ অন্যান্যরা এই সরকারের অধীনেই মুক্তিযুদ্ধ পরিচালনা করেছিলেন। জিয়াউর রহমানও এ সরকারের অধীনে চারশ” টাকা বেতনে সেক্টর কমান্ডারের দায়িত্ব পালন করেছেন। দুঃখজনক হলেও সত্য যে, এই ঐতিহাসিক মুজিবনগর দিবসটি বিএনপি পালন করে না।’

ড. হাছান মাহমুদ বলেন, ‘বিএনপি অনেক কিছুই পালন করে না। তারা বঙ্গবন্ধুর জন্মদিন পালন করে না, ৭ই মার্চ পালন করে না, মুজিবনগর দিবসও পালন করে না। এতে এটাই প্রমাণিত হয় যে, তারা ইতিহাসকে অস্বীকার করতে চায়।’

‘কিন্তু ইতিহাস হচ্ছে, জিয়াউর রহমান এই সরকারের অধীনেই চারশ’ টাকা বেতনে চাকুরি করতেন এবং আজকে স্বাধীনতাবিরোধী অপশক্তি, সাম্প্রদায়িক গোষ্ঠী যারা দেশকে সাম্প্রদায়িক রাষ্ট্রে পরিণত করতে চায়, তাদের মূল পৃষ্ঠপোষক হচ্ছে বিএনপি,’ যোগ করেনন তিনি।

দেশকে অসাম্প্রদায়িক চেতনায় এগিয়ে নেবার প্রত্যয় ব্যক্ত করে মন্ত্রী হাছান মাহমুদ এসময় বলেন, বাংলাদেশের প্রথম সরকার গঠনের সুবর্ণজয়ন্তীর এইদিনে আমাদের প্রত্যয় হচ্ছে, যে স্বপ্ন বুকে এঁকে আমাদের পূর্বসুরী মুক্তিযোদ্ধারা বঙ্গবন্ধুর নেতৃত্বে অসাম্প্রদায়িক বাংলাদেশ রচনা করে গেছেন, সমস্ত অপশক্তিকে পরাভূত করে এদেশকে আমরা সেই অসাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবেই এগিয়ে নিয়ে যাবো।

FacebookXLinkedInMessengerWhatsAppCopyEmailTelegram
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.

Related Posts
রামিসার ডিএনএ রিপোর্ট

রামিসার ডিএনএ রিপোর্ট হস্তান্তর

May 23, 2026, 10:33 PM Asia/Dhaka
bazaar

ঈদের আগে মসলার বাজারে মন্দা, কমেছে এলাচ-জিরার দাম

May 23, 2026, 10:23 PM Asia/Dhaka
প্রধানমন্ত্রী

দেশে অরাজক সৃষ্টির পাঁয়তারা চলছে, সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

May 23, 2026, 10:14 PM Asia/Dhaka
Latest News
রামিসার ডিএনএ রিপোর্ট

রামিসার ডিএনএ রিপোর্ট হস্তান্তর

bazaar

ঈদের আগে মসলার বাজারে মন্দা, কমেছে এলাচ-জিরার দাম

প্রধানমন্ত্রী

দেশে অরাজক সৃষ্টির পাঁয়তারা চলছে, সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

Pay

আলোর মুখ দেখছে নতুন পে-স্কেল; জেনে নিন কার কী সুবিধা

strom

রাত ১টার মধ্যে ১৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

Logo

মূলধন ২০০০ কোটির নিচে হলে ব্যাংকের নগদ লভ্যাংশে ‘না’

প্রণোদনা তহবিল

প্রণোদনা তহবিল থেকে কোন খাত কত টাকা পাবে

হাজি

হাজিদের সর্বোচ্চ সেবা দিলে ৫ লাখ টাকা পুরস্কার ঘোষণা ধর্মমন্ত্রীর

রামিসা হত্যাকাণ্ড

‘এক মাসের মধ্যে রামিসার হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে’

প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

চোরাই পথে গরু প্রবেশ ঠেকাতে সর্বোচ্চ প্রস্তুত বিজিবি: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

 

Zoom Bangla News

Zoom Bangla News is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—Zoom Bangla News delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

TelegramXWhatsApp