
জুমবাংলা ডেস্ক : দেশের মানুষকে উন্নত জীবন দিতে এবং সর্বোপরি বাংলাদেশকে উন্নত দেশে পরিণত করতে সব ধরনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুধু মসজিদ নয়, ধর্মীয় সব প্রতিষ্ঠানের ব্যাপক উন্নয়ন হচ্ছে। দেশ আগের চেয়ে দ্রুত এগিয়ে যাচ্ছে; মানুষের জীবনমান যথেষ্ট উন্নত হচ্ছে।
আজ বুধবার দিনাজপুর শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের তত্ত্বাবধানে দিনাজপুর শিক্ষা ভবন কমপ্লেক্স জামে মসজিদের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম। মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক এক কোটি টাকা অনুদানে এই মসজিদটি নির্মাণ করা হচ্ছে। এর ঠিকাদারী প্রতিষ্ঠান মা এন্টারপ্রাইজ।
এ সময় বক্তব্য রাখেন দিনাজপুর শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী শাহীনুর ইসলাম, জেলা শিক্ষা অফিসার মো. রফিকুল ইসলাম, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম সোহাগ, শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী আব্দুল আউয়াল, শহর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. রায়হান কবীর সোহাগ, সাধারন সম্পাদক এস এম খালেকুজ্জামান রাজু প্রমুখ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


