Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home জাতীয় “মুজিববর্ষে বঙ্গবন্ধু হলে রিডিং রুম সময়ের দাবি”
ক্যাম্পাস জাতীয় বিভাগীয় সংবাদ

“মুজিববর্ষে বঙ্গবন্ধু হলে রিডিং রুম সময়ের দাবি”

By Sazzad Hossainফেব্রুয়ারি 22, 20202 Mins Read

Advertisement

সাজ্জাদ বাসার, কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে নেই কোনো রিডিং রুম। হল প্রতিষ্ঠার প্রায় ৭ বছর পরেও বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের পড়াশোনার সুন্দর পরিবেশের নিমিত্তে তৈরি করতে পারেনি একটি রিডিং রুমও। রিডিং রুম না থাকায় হলের আবাসিক শিক্ষার্থীরা পরীক্ষার আগে ভাল প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিতে পারছেনা বলে অভিযোগ রয়েছে।

 

সরেজমিনে জানা যায়, ৫ম তলা বিশিষ্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে ৪১ টি কক্ষে প্রায় ৩০০ শিক্ষার্থী থাকে। হলটিতে প্রথম বর্ষের শিক্ষার্থীরা গণরুমে থাকে। একরুমে থাকে প্রায় ৪০ জন। গাদাগাদি করে এক বেডে দুইজন থাকা শিক্ষার্থীরা পরীক্ষার ভাল প্রস্তুতি নিতে পারছেনা। নানা শব্দের মাঝেই পড়াশোনা করে পরীক্ষা দিতে হচ্ছে।

হলে গান-বাজনা ও প্রতিদিন কারো না কারো জন্মদিন উৎযাপন করায় সবসময় হৈচৈ বিরাজ করে। কারো পরীক্ষা থাকলে রিডিং রুমে গিয়ে পড়াশোনা করবে এ ব্যবস্থাও নেই। রিডিং রুম না থাকায় শিক্ষার্থীরা মনোযোগ দিয়ে পড়াশোনা করতে পারছেনা।

এছাড়াও বিশ্ববিদ্যালয়ের ৪টি হল রয়েছে। এখানে কাজী নজরুল ইসলাম এবং নওয়াব ফয়জুন্নেছা চৌধুরানী হলে রিডিং রুম থাকলেও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ও শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলে কোনো রিডিং রুমের ব্যবস্থা নেই।

বঙ্গবন্ধু হলের ১ম বর্ষের আবাসিক শিক্ষার্থী জাহিদ হাসান বলেন, “আমার মিডটার্ম পরীক্ষা চলছে, গণরুমে পড়াশোনা করতে পারি না। সামনে সেমিস্টারের জন্য কীভাবে পড়াশোনা করবো তা নিয়ে আমি চিন্তিত।”

আরেকজন শিক্ষার্থী শাহাবুদ্দিন আহমেদ বলেন, “একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের হলে কীভাবে রিডিং রুম থাকে না তা আমার জানা নেই। এই হলটিতে রিডিং রুম খুবই দরকার। মুজিব বর্ষে বঙ্গবন্ধু হলে রিডিং রুম সময়ের দাবি। মুজিববর্ষ শুরু হওয়ার আগেই একটি রিডিং রুম প্রতিষ্ঠা করার দাবি জানাচ্ছি।”

হলের প্রভোস্ট মো. জিয়া উদ্দিন বলেন, “আমি হলের দায়িত্বে আসার আগে হলে রিডিং রুমের জন্য কোনো জায়গা বরাদ্দ ছিল না, আমি হলের দায়িত্বে আসার পর প্রথমেই রিডিং রুমের জন্য নির্দিষ্ট জায়গা ঠিক করেছি। রিডিং রুমের জন্য আসবাবপত্র প্রয়োজন, আমি এটা প্রশাসনকে জানিয়েছি। আসবাবপত্রের ব্যবস্থা হলেই রিডিং রুম চালু করা হবে।”

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sazzad Hossain
  • Facebook
  • X (Twitter)

Related Posts
Rain

ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টিবলয়, ৪ বিভাগে থাকবে বেশি সক্রিয়

জুন 13, 2026
পলাতক মাদক কারবারি

খিলক্ষেতে ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক মাদক কারবারি আটক

জুন 13, 2026
তিতাস

সারাদেশে গ্যাস নিয়ে দুঃসংবাদ দিল তিতাস

জুন 13, 2026
Latest News
Rain

ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টিবলয়, ৪ বিভাগে থাকবে বেশি সক্রিয়

পলাতক মাদক কারবারি

খিলক্ষেতে ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক মাদক কারবারি আটক

তিতাস

সারাদেশে গ্যাস নিয়ে দুঃসংবাদ দিল তিতাস

প্রধানমন্ত্রী তারেক রহমান

বিএনপির রাজনীতি মানুষের জন্য: প্রধানমন্ত্রী

Manikganj

সরকারি হাসপাতালের সেবা ব্যাহত করে ফ্রি মেডিকেল ক্যাম্প!

বন্ধ

মেট্রোরেলের ট্র্যাকে বিড়াল, হঠাৎ বন্ধ ট্রেন চলাচল

উৎপাদন

উৎপাদন কমায় নারায়ণগঞ্জে শ্রমিক ছাঁটাইয়ের আশঙ্কা

বাজেট

দেশের সব নাগরিককে বাজেটে অন্তর্ভুক্ত করার লক্ষ্য: অর্থমন্ত্রী

নিকুঞ্জ টানপাড়া কল্যাণ সোসাইটি

সরকারি নিবন্ধন লাভ করলো ‘নিকুঞ্জ টানপাড়া কল্যাণ সোসাইটি’

নিখোঁজ

গোপালগঞ্জে তিনদিন নিখোঁজ থাকার পর শাহিন শেখের মরদেহ উদ্ধার

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa