Advertisement
স্পোর্টস ডেস্ক: আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে মঙ্গলবার রাতে মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে হেরেছে মুস্তাফিজুর রহমানদের রাজস্থান রয়্যালস। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে রাজস্থানকে ৮ উইকেট হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা।

রাজস্থানের দেওয়া ৯০ রানের মামুলি টার্গেট মাত্র ৮ দশমিক ২ ওভারেই টপকে যায় রোহিতের দল। রাজস্থানের এভিন লুইস (২৪ রান) ছাড়া অন্যরা তেমন জ্বলে উঠতে পারেননি। পুরো রাজস্থান ইনিংস ছক্কা ছিল মাত্র ২টি। একটি হাঁকিয়েছেন লুইস, অন্যটি বাংলাদেশের ‘কাটার মাস্টার’ মুস্তাফিজুর রহমান।

২০তম ওভারের পঞ্চম বলে লং অফের ওপর দিয়ে ৮১ মিটির লম্বা একটি ছক্কা হাঁকান। শেষ পর্যন্ত ৭ বলে ৮ রান করে অপরাজিত থাকেন ‘ফিজ’। তবে বল হাতে খরুচে ছিলেন মুস্তাফিজ। ২ দশমিক ২ ওভার করে ৩২ দিয়ে নিয়েছেন সূর্যকুমার যাদবের উইকেটটি।

প্লে-অফের দৌড়ে টিকে থাকতে হলে মুম্বাইয়ের বড় ব্যবধানের জয়ের প্রয়োজন ছিল। হলোও সেটাই। ৭০ বল হাতে রেখে ৮ উইকেটের বিশাল জয়। এই জয়ে ১৩ ম্যাচ শেষে ১২ পয়েন্ট নিয়ে দলটি পঞ্চম স্থানে আছে মুম্বাই। সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়ে রানরেটে এগিয়ে থেকে চতুর্থ স্থানে আছে কলকাতা নাইট রাইডার্স। অন্যদিকে, ১৩ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে সাতে রাজস্থান।
https://youtu.be/stj7Jde6fuc

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.