
এবার ঈদ নিয়ে তার বেশ কিছু পরিকল্পনার কথা জানালেন মুশফিক। যে কয়দিন বগুড়ায় থাকবেন তার বেশিরভাগ সময় কাটাবেন বন্ধুদের সঙ্গে। ঈদের দিন পুরো সময় থাকবেন পরিবারের সঙ্গে। ঈদের নামাজ পড়ে এসে গরু কাটাকাটি নিয়ে ব্যস্ত হয়ে পড়বেন। দুপুরে বাসায়ই থাকবেন। পরিবারের সঙ্গে খাওয়া-দাওয়া করে সন্ধ্যায় বের হবেন ছোটবেলার বন্ধুদের সঙ্গে। পুরো সন্ধ্যা থেকে রাত পর্যন্ত সময় দেবেন তাদেরকে।
পরদিন বগুড়া জেলা স্কুলে একটি অনুষ্ঠানে থাকবেন মুশফিক। এই ব্যাটসম্যানের বাল্যকাল এখানেই কেটেছে। বিকেলে স্কুলের বন্ধুদের সঙ্গে ফুটবল-ক্রিকেট খেলে বেড়াবেন। দীর্ঘদিন পর মুশফিককে কাছে পেয়ে আপ্লুত তার বন্ধুরাও। এজন্য মুশফিকও তার বেশিরভাগ সময় রেখেছেন বন্ধুদের জন্য।
সদ্য শেষ হওয়া শ্রীলঙ্কা সিরিজে বাংলাদেশের হয়ে ওয়ানডে ক্রিকেটে মুশফিক ছয় হাজার রান করেন। ২১৫ ম্যাচ খেলে ২০১ ইনিংসে ৩৫.৭১ গড়ে মুশফিক তিনি এই রান করেন। তার স্টাইক রেট ৭৮.৮১। ছয় হাজার রান করতে মুশফিক করেছেন ৩৬টি হাফসেঞ্চুরি ও সাতটি সেঞ্চুরি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



