image-224016-1569236659

Advertisement
স্পোর্টস ডেস্ক : ‘উইকেটরক্ষক’ মুশফিকুর রহিমকে নিয়ে সমালোচনা ছিলই। সাম্প্রতিক সময়ে তা আরও মাথাচাড়া দিয়ে উঠেছে। ইংল্যান্ড বিশ্বকাপ, শ্রীলংকা সিরিজের পর চলমান ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজেও উইকেটের পেছনে নড়বড়ে দেখা গেছে তাকে। আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টেও বেশ কয়েকটি ভুল করেন তিনি।

সঙ্গত কারণে ত্রিদেশীয় সিরিজের ফাইনালের আগে মুশফিককে নিয়ে কথা বলতে হল প্রধান কোচ রাসেল ডমিঙ্গোকে। নানাজন নানা কথা বললেও শিষ্যের উইকেটকিপিং নিয়ে সন্তুষ্ট তিনি।

দলে রয়েছেন আরেক উইকেটরক্ষক লিটন দাস। সমস্যা সত্ত্বেও তবুও কেন উইকেটের পেছন সামলাচ্ছেন মুশফিক? সেটাও খোলাসা করেন টাইগার কোচ। ডমিঙ্গো জানান, লিটন ভালো ফিল্ডার। তাই তাকে উইকেটের পেছনে দায়িত্ব দেয়া হচ্ছে না।

প্রোটিয়া এ কোচ বলেন, লিটন ফিল্ডিংয়ে দুর্দান্ত। মুশফিকের তুলনায় সে ভালো। মাঠে কিছু দারুণ ফিল্ডার থাকা সব সময় দলের জন্য বিশেষ কিছু। তারা অন্তত ৫-৬ রান সেভ করে। ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে আফিফ, শান্ত, লিটনরা অনেক কার্যকরী। দারুণ ফিল্ডিং করে তারা। মূলত এ কারণেই লিটনকে কিপিং করানো হচ্ছে না।

তিনি বলেন, সর্বোপরি, মুশফিকের উইকেটকিপিং নিয়ে আমি সন্তুষ্ট। সে হয়তো আগের ম্যাচে ২-১টি বল ছেড়েছে। তবে উইকেটের পেছনে নিজের সর্বোচ্চটা দেয়ার চেষ্টা করছে ও। অভিজ্ঞ হওয়ার কারণে নানাভাবে অধিনায়ককে সহায়তা করতে পারে মুশি। কারণ, সে সেখান থেকে অনেক কিছু দেখতে পায়। এসব আমাদের জন্য বাড়তি সুবিধা।

শিরোপা নির্ধারণী ম্যাচের আগে সোমবার কিপিংয়ে ঘাম ঝরিয়েছেন মুশফিক। অনুশীলন রানিং, ব্যাটিং আর ক্যাচিং নিয়ে ব্যস্ত ছিলেন সতীর্থরা। সেখানে মূল উইকেটের পাশের উইকেটে ছায়া অনুশীলন করেছেন তিনি।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.