Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা মুশফিককে নিয়ে চরম বাক-বিতণ্ডায় জড়ালেন রুবেল-মিশা!
খেলাধুলা

মুশফিককে নিয়ে চরম বাক-বিতণ্ডায় জড়ালেন রুবেল-মিশা!

By Sibbir OsmanOctober 31, 20212 Mins Read

মুশফিককে নিয়ে চরম বাক-বিতণ্ডায় জড়ালেন রুবেল-মিশা!

Advertisement
স্পোর্টস ডেস্ক: ঢাকাই সিনেমার এক সময়ের জনপ্রিয় নায়ক রুবেল ক্রিকেট নিয়ে বাক-বিতণ্ডায় জড়িয়ে পড়লেন আরেক অভিনেতা মিশা সওদাগরের সঙ্গে। শুক্রবার কমিউনিটি পুলিশের একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলা শেষে সাংবাদিকদের মুখোমুখি হন কয়েকজন তারকা। কথা বলছিলেন চিত্রনায়ক রুবেল। রুবেল বলেন, জাতি তাদের দিকে তাকিয়ে থাকে। তাদের প্রতি সমর্থকেরা আশা নিয়ে থাকে। আর তারা যদি জেনে-শুনে আত্মাহুতি দিয়ে আসেন তাহলে আমরা এটা ভালোভাবে মেনে নেব না।

এমন কথা বলার পরই মাইক্রোফোনের সামনে তর্কে জড়ান রুবেল ও মিশা। এ সময় রুবেলকে লক্ষ করে মিশা বলেন, ‘আমাদের দল বিশ্বকাপে খেলতেছে এটা সম্মানের, কী হইছে ভুল এটা কিন্তু সম্মানের না। আমি সকলের কাছে অনুরোধ করছি যারা অনেক আবেগপ্রবণ, আমরা হার পরাজয় মানি না। ওরা খেলতেছে এটাই বড় কথা। যাদের সঙ্গে খেলতেছে ওরা র‍্যাঙ্কিয়ে অনেক এগিয়ে। সো ওরা খেলতেছে ওদেরকে আমরা কুৎসা বা গালমন্দ না করি।’

এই কথার তীব্র প্রতিবাদ করেন রুবেল। তিনি বলেন, ‘মিশার কথার সঙ্গে দ্বিমত পোষণ করছি। ওরা যদি খেলতে গিয়ে আত্মাহুতি দেয় তাহলে হান্ড্রেড পার্সেন্ট আমরা মেনে নেব না। আমি পার্টিকুলারলি একজনের নাম বলতে চাই। এর আগে সুইপ করতে গিয়ে এলবিডব্লু হয়েছেন, রিভার্স সুইপ করতে গিয়ে এলবিডব্লু হয়েছেন। তিনি কি করলেন সর্বশেষ খেলায়, চরম একটা সময় যখন, তিনি করলেন স্কুপ। আমি মনে করি এটা জেনে শুনে আত্মাহুতি। আমরা এটা আশা করতে পারি।

এক সাক্ষাৎকারে রুবেল বলেন, তারকাদের সমালোচনা গ্রহণের ক্ষমতা থাকতে হবে, ‘আমার মাঝে মাঝে মনে হয়, তারা সমালোচনা নিতে পারে না। কিন্তু তাদের নিতে পারা উচিত। তারা যখন ভালো রেজাল্ট করে, তখন আমরা দেশ ও জাতি তাদের অনেক কিছু দেই। কিন্তু আমি আগেও বলেছিল আবারও বলছি, যখন আত্মঘাতী কাজ করবে; রবীন্দ্রনাথের ভাষায় জেনে শুনে বিষ পান করবে; তখন তাদের শাস্তির আওতায় আনা উচিত। তারা জিতলে পরে যখন তাদের সবকিছু, গাড়ি-বাড়ি টাকা-পয়সা দিচ্ছি; আমি জেনে-শুনে যখন একটা দেশকে ডুবিয়ে দিচ্ছি, এমন খেললে আমাদের ক্ষতি হবে, সেখানে আপনাদের কী বিচার আছে? আমরা তো কিছু করছি না। কেন? আমরা শুধু তাদের দিয়েই যাব, তারা যা খুশি খেলবে সেটা তো হবে না।’

রুবেল যে মুশফিকুর রহিমের ওপর ক্ষিপ্ত রুবেল তা স্পষ্ট বোঝা যাচ্ছিল।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
সুইজারল্যান্ড

কানাডাকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন সুইজারল্যান্ড, নকআউটে দুই দলই

June 25, 2026
নেইমার

অবশেষে ৯৮২ দিন পর ব্রাজিলের জার্সিতে নেইমারের প্রত্যাবর্তন

June 25, 2026
ব্রাজিল

ভিনিসিয়ুসের জোড়া গোলে স্কটল্যান্ডকে উড়িয়ে নকআউটে ব্রাজিল

June 25, 2026

Latest News

সুইজারল্যান্ড

কানাডাকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন সুইজারল্যান্ড, নকআউটে দুই দলই

নেইমার

অবশেষে ৯৮২ দিন পর ব্রাজিলের জার্সিতে নেইমারের প্রত্যাবর্তন

ব্রাজিল

ভিনিসিয়ুসের জোড়া গোলে স্কটল্যান্ডকে উড়িয়ে নকআউটে ব্রাজিল

Brazil

৩ ঘণ্টা বিমানে আটকা ব্রাজিল দল, মায়ামিতে পৌঁছাতে দেরি

Worldcup Rolan

বিশ্বকাপে রোনালদোর চার রেকর্ড, ছুঁলেন নতুন উচ্চতা

ব্রাজিল-আর্জেন্টিনা

৩৬ বছর পর বিশ্বকাপে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা!

ফিফা

টাইব্রেকারের নিয়ম বদলাতে চায় ফিফা, নতুন প্রস্তাব নিয়ে আলোচনা

গোল্ডেন বুট

গোল্ডেন বুটের দৌড়ে মেসি–এমবাপ্পে–হালান্ড, কে এগিয়ে?

নেইমার

নেইমারকে নিয়ে সুখবর দিয়েও রহস্য রাখলেন আনচেলত্তি

মেসি-রোনালদো

যেখানে পেলে-ম্যারাডোনা-মেসি থাকবে সেখানে রোনালদোর জায়গা নেই

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa