মুশফিকের ছেলে এখন শহরের নতুন পুলিশ অফিসার!

স্পোর্টস ডেস্ক: চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসরে মাঠের লড়াই চলছে। যেখানে চট্টগ্রাম পর্বের খেলা শেষে সব দল এখন ঢাকায় অবস্থান করছে।সেখানে অন্য সব ক্রিকেটারদের মতো ব্যস্ত সময় পার করছেন জাতীয় দলের অন্যতম অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিমও। এবার তিনি মাশরাফী বিন মোর্ত্তজার নেতৃত্বে সিলেট স্ট্রাইকার্সের হয়ে খেলছেন। ২০১৪ সালের ২৫ সেপ্টেম্বর জান্নাতুল কিফায়াত মন্ডির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ মুশফিক। বিয়ের প্রায় সাড়ে তিন বছর পর ২০১৮ সালের ৫ ফেব্রুয়ারি তাদের ঘর আলো করে আসে ফুটফুটে ফুটফুটে সন্তান মায়ান।
মুশফিক

Advertisement

শত ব্যস্ততার মাঝেও পরিবার নিয়ে এখন বেশ ভালো সময় পার করছেন।সম্প্রতি একমাত্র ছেলে মায়ানের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের অফিসিয়াল পেইজে পোস্ট করেছে বাবা মুশফিকুর রহিম।সোমবার (২৩ জানুয়ারি) সকালে শেয়ারকৃত সেই ছবিতে দেখা যায়, পুলিশের ড্রেস পরে হাতে ও ওয়াকিটকি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে ছোট্ট মায়ান। ক্যাপশনে মুশফিক লেখেন, সবাইকে আসসালামু আলাইকুম। শহরের নতুন পুলিশ অফিসার।

ছবি শেয়ারের ৪ ঘন্টার মাঝেই ছবিটিতে ভালোবাসা প্রকাশ করছেন ভক্তরা। একজন কমেন্ট করেছেন, ‘এই পুলিশকে ভবিষ্যতে জাতীয় দলে দেখতে চাই। তাহলে সে একসঙ্গে দুই কাজ করতে পারবে।’। আরেকজন লিখেছেন, “পুলিশ তো পুরোপুরি মাশাআল্লাহ”

উল্লেখ্য, এবারের বিপিএলে চট্টগ্রাম পর্ব শেষে ছয় ম্যাচে পাঁচ জয় তুলে নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে সিলেট স্ট্রাইকার্স। আগামীকাল মঙ্গলবার (২৪ জানুয়ারি) সাকিবের ফরচুর বরিশালের মুখোমুখি হবে মুশফিক-মাশরাফিরা। এদিকে ২০২৩ সালের কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবসর নেওয়ার কারণে টি-টোয়েন্টি দলের চুক্তিতে জায়গা হয়নি মিস্টার ডিপেন্ডেবল খ্যাত এই তারকা। তবে টেস্ট ও ওয়ানডে দলের চুক্তিতে রয়েছেন মুশফিক।

ওমরাহ পালন করতে মক্কায় আফ্রিদি

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.