Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা মুশফিকের দৃঢ়তায় আড়াই’শ ছাড়িয়েছে লিড
ক্রিকেট (Cricket) খেলাধুলা

মুশফিকের দৃঢ়তায় আড়াই’শ ছাড়িয়েছে লিড

By Shamim RezaFebruary 24, 20203 Mins Read

মুশফিকের দৃঢ়তায় আড়াই’শ ছাড়িয়েছে লিড

Advertisement
স্পোর্টস ডেস্ক : তামিম-ইমরুলকে ছাড়িয়ে মিডল অর্ডারে সর্বোচ্চ জুটি গড়ার দিনে সেঞ্চুরির পর ১৩২ রানে সাজঘরে ফিরলেন অধিনায়ক মোমিনুল হক। তার বিদায়ের পরই স্বর্গীয় ব্যাটিং ক্রিজেও ব্যর্থতার পরিচয় দেন মোহাম্মদ মিঠুন। তবে থেমে নেই মুশফিকুর রহিম।

মিরপুরে একমাত্র টেস্টের তৃতীয় দিনে চালকের আসনে থাকা বাংলাদেশ এদিন জিম্বাবুয়ের বোলারদের রীতিমত ঘাম ঝড়িয়েছেন।

দিনের শুরুতেই গতকালের ৭৯ রান নিয়ে ব্যাট করতে নেমে সফরকারীদের বিপক্ষে প্রথম ও ক্যারিয়ারের নবম টেস্ট সেঞ্চুরি তুলে নেন অধিনায়ক মোমিনুল হক। তার অনবদ্য এ সেঞ্চুরিতে ভর করেই বড় পুঁজি পেয়েছে স্বাগতিকরা। তার সঙ্গে সমান তালে এগিয়ে যান আরেক অভিজ্ঞ টেস্টব্যাটসম্যান মুশফিকুর রহিম।

তাদের জুটিতে আসে ২২২ রানের ঝলকানো এক ইনিংস। দলীয় ৩৯৪ রানের মাথায় এন্দোলভুর শিকার হওয়ার আগে ১৪ চারে ১৩২ রান করেন টাইগার দলপতি।

তার বিদায়ে স্বর্গীয় ব্যাটিং ক্রিজে এসে হতাশ করেন মোহাম্মদ মিঠুন। ২৩ বল মোকাবেলা করে মাত্র ১৭ রানেই সেই এন্দোলভুর বলে চাকাবভার হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নের পথ ধরেন তিনি।

তবে অটল রয়েছেন মি. ডিপেন্ডাবল খ্যাত মুশফিকুর রহিম। মোমিনুলের সঙ্গে অনবদ্য জুটি গড়া এ ব্যাটসম্যানও নিজের সপ্তম সেঞ্চুরি হাকান।

এতদিন টেস্টে দুটি করে দুইশ রানের জুটি ছিল দুই ওপেনার তামিম ইকবাল-ইমরুল কায়েসের। দুই মিডলঅর্ডারেরও ছিল তাই।

তবে সেই রেকর্ডকে এবার ছাপিয়ে গেলেন মুমিনুল-মুশফিক। মিরপুরে জিম্বাবুয়ের বিপক্ষে চলমান টেস্টে দুইশ রানের আরও একটি জুটি গড়ায় মিডলঅর্ডারে এর সংখ্যা এখন তিনটি। এরমধ্যে দুটিই অবশ্য জিম্বাবুয়ের বিপক্ষে। ২০১৮ সালে এ ভেন্যুতেই চতুর্থ উইকেটে ২৬৬ রানের জুটি গড়েন তারা।

এর আগে একই বছর জানুয়ারিতে চট্টগ্রামে শ্রীলংকার বিপক্ষে তৃতীয় উইকেটে গড়েন ২৩৬ রানের জুটি।

সবমিলিয়ে টেস্টে দশমবারের মতো দুইশ বা এর বড় জুটি পেল বাংলাদেশ। এদিন চতুর্থ উইকেটে ৩১৬ বলে দুইশ রানের জুটি স্পর্শ করেন মুমিনুল-মুশফিক। আর ১৮০ বলে একশ করেন তারা।

শেষ খবর পাওয়া পর্যন্ত টাইগারদের সংগ্রহ ৫ উইকেটে ৪৪৮ রান। ক্রিজে মুশফিকুর রহিম ১৫০ ও লিটন দাস ১১ রান নিয়ে ব্যাট করছেন।

টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ নয়। তবু এই টেস্টটা বাংলাদেশের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। সর্বশেষ ৬ টেস্টের মধ্যে ৫টিতেই ইনিংস পরাজয় দেখা টাইগারদের যে দেয়ালে পিঠ ঠেকে গেছে। মিরপুরে জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টটিই পারে হারানো আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে।

সেই আত্মবিশ্বাস ফেরানোর লড়াইয়ে বেশ ভালোই করছে স্বাগতিকরা। জিম্বাবুয়েকে প্রথম ইনিংসে ২৬৫ রানে গুটিয়ে দেয়ার পর ব্যাটিংয়ে নেমে ভালো শুরুরই ইঙ্গিত দিয়েছিলেন দুই ওপেনার সাইফ ও তামিম। ইনিংসের দ্বিতীয় ওভারেই জোড়া বাউন্ডারি হাঁকান ডানহাতি সাইফ। পরের ওভারে তামিমের ব্যাট থেকেও আসে দুই চার। মাত্র ৩ ওভারেই ১৮ রান করে ফেলে বাংলাদেশ।

কিন্তু চতুর্থ ওভারের শেষ বলে হালকা বেরিয়ে যাওয়া ডেলিভারিতে ব্যাট এগিয়ে দেয়ার ভুল করে বসেন সাইফ। ফলে তার ব্যাটের বাইরের কানা ছুঁয়ে বল জমা পড়ে উইকেটরক্ষক রেগিস চাকাভার হাতে। সমাপ্তি ঘটে সাইফের ১২ বলে ৮ রানের ইনিংসের।

মধ্যাহ্ন বিরতির আগে আর বিপদ ঘটতে দেননি নাজমুল হোসেন শান্ত এবং তামিম ইকবাল। দুজন মিলে ৪ ওভার খেলে যোগ করেন ৭ রান। পরে দ্বিতীয় সেশনেও দারুণ ব্যাট করেন এ দুজন। পাল্লা দিয়েই নিজেদের রান বাড়াচ্ছিলেন শান্ত ও তামিম। মনে হচ্ছিল, দুজনই তুলে নেবেন ফিফটি।

কিন্তু দলীয় ৯৬ রানের মাথায় অফস্টাম্পের বাইরের বল ড্রাইভ করতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে বসেন তামিম। সমাপ্তি ঘটে তার ৮৯ বলে ৪১ রানের ইনিংসের, একইসঙ্গে ভাঙে শান্তর সঙ্গে ১৫৯ বলে ৭৮ রানের জুটি।

তামিম না পারলেও বিরতির এক ওভার আগে ফিফটি তুলে নেন শান্ত। ক্যারিয়ারের প্রথম হাফ সেঞ্চুরি করতে খেলেন ১০৮টি বল, হাঁকান ৬টি বাউন্ডারি। পরে বিরতির ঠিক আগের ওভারে মারেন আরও একটি বাউন্ডারি।

তৃতীয় উইকেটে মুমিনুল হককে নিয়ে শান্ত গড়েন ৭৬ রানের জুটি। কিন্তু ৫০তম ওভারে এসে বোকার মতো আউট হয়ে বসেন শান্ত। অভিষিক্ত তিশুমার বেরিয়ে যাওয়া ডেলিভারিতে ব্যাট ছুঁইয়ে উইকেটের পেছনে ক্যাচ দেন বাঁহাতি এই ব্যাটসম্যান। ১৩৯ বলে ৭ বাউন্ডারিতে গড়া শান্তর ৭১ রানের ইনিংসটি থামে তাতেই।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
Messi

‘আর্জেন্টিনাবিরোধী প্রচারণায় টাকা ঢেলেছে ব্রাজিলসহ আরও দুই দেশ’

July 30, 2026
তেবাস

ফুটবলকে ধ্বংস করছে ফিফা : তেবাস

July 22, 2026
ইয়ামাল

ফাইনাল শেষে মেসি কি বলেছেন, জানালেন ইয়ামাল

July 21, 2026

Latest News

Messi

‘আর্জেন্টিনাবিরোধী প্রচারণায় টাকা ঢেলেছে ব্রাজিলসহ আরও দুই দেশ’

তেবাস

ফুটবলকে ধ্বংস করছে ফিফা : তেবাস

ইয়ামাল

ফাইনাল শেষে মেসি কি বলেছেন, জানালেন ইয়ামাল

Card

লাল কার্ডের পর মুখ খুললেন এনজো

আজকের লামিনে ইয়ামাল

এক অদম্য মুসলিম নারীর ত্যাগেই আজকের লামিনে ইয়ামাল

Messi Ballon

বিশ্বকাপ না জিতেও কি ব্যালন ডি’অর জিততে পারবেন মেসি? জানাল কর্তৃপক্ষ

স্প্যানিশ বীরেরা

সোনালী ট্রফি নিয়ে মাদ্রিদে পা রাখলো স্প্যানিশ বীরেরা

২০৩০ শতবর্ষী বিশ্বকাপ

২০৩০ শতবর্ষী বিশ্বকাপ কবে, কোথায় অনুষ্ঠিত হবে? যা জানা গেল

আর্জেন্টিনা

মেসির রহস্যময় নীরবতায় সংশয়ে পুরো আর্জেন্টিনা!

প্রেসিডেন্টের জাতীয় ছুটি ঘোষণা

মেসিদের বিশ্বসেরা বলে আর্জেন্টিনার প্রেসিডেন্টের জাতীয় ছুটি ঘোষণা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa