
আজ বৃহস্পতিবার (২ জুলাই) দুপুর আড়াইটায় করোনা পরিস্থিতি নিয়ে অনলাইনে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত বুলেটিনে এসব তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
এদিকে মৃত ৩৮ জনের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, এদের মধ্যে ৩২ জন পুরুষ ও ৬ জন নারী। বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, ২১-৩০ বছরের মধ্যে ১ জন, ৩১-৪০ বছরের মধ্যে ২ জন, ৪১-৫০ বছরের মধ্যে ২ জন, ৫১-৬০ বছরের মধ্যে ১৬ জন, ৬১-৭০ বছরের মধ্যে ৮ জন, ৭১-৮০ বছরের মধ্যে ৭ জন এবং ৮১-৯০ বছরের মধ্যে ২ জন মারা গেছেন।
মৃত ৩৮ জনের মধ্যে হাসপাতালে মারা গেছেন ৩৩ জন এবং বাড়িতে ৫ জন। এলাকাভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, ঢাকা বিভাগে ১১ জন, চট্টগ্রাম বিভাগে ১২ জন, রাজশাহী বিভাগে ৫ জন, খুলনা বিভাগে ৫ জন, বরিশাল বিভাগে ২ জন, সিলেট বিভাগে ২ জন, এবং রংপুর বিভাগে ১ জন মৃত্যুবরণ করেছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



