Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় মারা যাওয়ার ২১ বছর পর নির্দোষ প্রমাণিত হলেন আপিলকারী চেয়ারম্যান
আইন-আদালত জাতীয়

মারা যাওয়ার ২১ বছর পর নির্দোষ প্রমাণিত হলেন আপিলকারী চেয়ারম্যান

By জুমবাংলা নিউজ ডেস্কJanuary 28, 2022Updated:January 28, 20222 Mins Read

জুমবাংলা ডেস্ক : অর্থ আত্মসাতের অভিযোগ এনে ইউপি চেয়ারম্যান আব্দুস সোবহানের বিরুদ্ধে ৪০ বছর আগে মামলা করেছিল তৎকালীন দুর্নীতি দমন ব্যুরো। সেই মামলার সাজার রায়ের বিরুদ্ধে আপিল করলেও পক্ষভুক্ত করা হয়নি দুর্নীতি দমন কমিশনকে। যার কারণে ৩৪ বছর অনিষ্পন্ন ছিল আপিল। এই দীর্ঘ সময়ে আপিল অনিষ্পন্ন থাকলেও মারা গেছেন আপিলকারী সেই চেয়ারম্যান ।

মৃত্যুর ২১ বছর পর নির্দোষ প্রমাণিত হলেন আপিলকারী
ফাইল ছবি
Advertisement

উক্ত আপিলের শুনানি শেষে তা মঞ্জুর করেছে হাইকোর্ট। বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী ও বিচারপতি মো. সোহরাওয়ারদীর দ্বৈত হাইকোর্ট বেঞ্চ গতকাল বৃহস্পতিবার এই রায় দেন। দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী শাহীন আহমেদ। তিনি বলেন, চেয়ারম্যানের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত না হওয়ায় তার আপিল মঞ্জুর করেছে হাইকোর্ট।

রাজশাহীর চারঘাটের ১ নম্বর বাজুবাঘা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন আব্দুস সোবহান। তিনটি হাট লিজ দেওয়াকে কেন্দ্র করে তার বিরুদ্ধে তৎকালীন দুর্নীতি দমন ব্যুরো ১৯৮২ সালের ৯ জুন চারঘাট থানায় মামলা করে। মামলায় সাড়ে ৪০ হাজার টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়। সেই মামলায় ঐ বছরের ১০ নভেম্বর চার্জশিট দেয় তদন্ত কর্মকর্তা।

১৯৮৭ সালের ২৬ সেপ্টেম্বর আদালত সোবহানকে পাঁচ বছরের জেল ও ৪২ হাজার টাকা জরিমানা করে রায় দেয়। ঐ রায়ের বিরুদ্ধে ১৯৮৮ সালে হাইকোর্টে আপিল করেন দণ্ডিত চেয়ারম্যান। আপিলে সাজার রায় বাতিল চাওয়া হয়।

আপিল বিচারাধীন থাকা অবস্থায় ২০০১ সালের ১৬ জুন মারা যান তিনি। কিন্তু আপিলে দুদককে পক্ষভুক্ত না করায় ৩৪ বছর তা পড়ে ছিল হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায়। পরে দুদক পক্ষভুক্ত হয়ে এই মামলার শুনানিতে অংশ নেয়। শুনানি শেষে গতকাল সোবহানের আপিল মঞ্জুর করেছে হাইকোর্ট। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সামিরা তারান্নুম রাবেয়া (মিতি)। সূত্র : ইত্তেফাক

ঘন চুল দরকার? এই খাবারগুলো অবশ্যই খেতে হবে

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
পে-স্কেল বাস্তবায়ন

পে-স্কেল বাস্তবায়ন দুই ধাপে, ১ জুলাই থেকে মূল বেতন

June 29, 2026
ভারতীয় ভিসা

ভারতীয় ভিসা আবেদন জমা শুরু, প্রথম দিনেই দীর্ঘ লাইন

June 29, 2026
বিদ্যুৎ উৎপাদন

সক্ষমতা সত্ত্বেও কেন বিদ্যুৎ উৎপাদন করা যাচ্ছে না

June 29, 2026

Latest News

পে-স্কেল বাস্তবায়ন

পে-স্কেল বাস্তবায়ন দুই ধাপে, ১ জুলাই থেকে মূল বেতন

ভারতীয় ভিসা

ভারতীয় ভিসা আবেদন জমা শুরু, প্রথম দিনেই দীর্ঘ লাইন

বিদ্যুৎ উৎপাদন

সক্ষমতা সত্ত্বেও কেন বিদ্যুৎ উৎপাদন করা যাচ্ছে না

এনবিআর

ব্যক্তি করদাতার জন্য অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক

স্পিকার

বিরোধী দলে থেকে কানাকড়িও পাইনি, জেলে গেছি পাঁচবার : স্পিকার

Narayan

বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে বসবাস, ব্যবসার আড়ালে নারী পাচারের অভিযোগ!

মোশাররফ

পুলিশের বিভিন্ন ইউনিটে বড় রদবদল, সিআইডির প্রধান হলেন মোশাররফ হোছাইন

অনুদান

ছাত্র আন্দোলনে নিহত ছেলের ‘অনুদানের টাকায়’ বাবার বিরুদ্ধে দ্বিতীয় বিয়ের অভিযোগ

ফখরুল

‘মুক্তিযুদ্ধে ভূমিকার জন্য জামায়াতে ইসলামী কখনও জাতির কাছে ক্ষমা প্রার্থনা করেনি’

অনুপস্থিত

আকস্মিক পরিদর্শনে অফিসে অনুপস্থিতি, নরসিংদীর এসিল্যান্ডসহ ৮ কর্মকর্তাকে শোকজ

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa