
এমবিবিএস ভর্তি পরীক্ষা এমন সময়ে অনুষ্ঠিত হচ্ছে যখন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ হ’ত্যাকাণ্ডের ঘটনায় উত্তাল রাজধানী।
গত সোমবার থেকে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। এ অবস্থায় মেডিকেল পরীক্ষার্থীদের রাজধানীর পলাশী থেকে বুয়েট এলাকার রাস্তা এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন আন্দোলনকারীরা।
তারা বলেন, মেডিকেল ভর্তি পরীক্ষার্থীদের পলাশী মোড় থেকে বুয়েট মেইন গেট হয়ে বকশীবাজার পর্যন্ত রাস্তা পরিহার করার জন্য অনুরোধ করছি। আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে আমাদের আন্দোলন আগামীকালও অব্যাহত থাকবে।
উল্লেখ্য, স্বাস্থ্য অধিদফতরের অধীনে কেন্দ্রীয়ভাবে অনুষ্ঠিত এবারের এমবিবিএস ভর্তি পরীক্ষায় সরকারি চার হাজার ৬৮টি ও বেসরকারি ছয় হাজার ৩৩৬টিসহ ১০ হাজার ৪০৪টি আসনের বিপরীতে মোট ৭২ হাজার ৯২৮ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী অংশগ্রহণ করবেন।
১০০ নম্বরের নৈর্ব্যক্তিক প্রশ্নে পদার্থবিদ্যায় ২০, রসায়নে ২৫, জীববিজ্ঞানে ৩০, ইংরেজিতে ১৫ এবং বাংলাদেশের ইতিহাস ও মুক্তিযুদ্ধ বিষয়ক সাধারণ জ্ঞানে ১০ নম্বর থাকবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



