Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home স্লাইডার মেডিক্যাল গ্রাউন্ডে খালেদা জিয়ার জামিন আবেদন আজ
জাতীয় রাজনীতি স্লাইডার

মেডিক্যাল গ্রাউন্ডে খালেদা জিয়ার জামিন আবেদন আজ

By জুমবাংলা নিউজ ডেস্কFebruary 18, 2020Updated:February 18, 20202 Mins Read

মেডিক্যাল গ্রাউন্ডে খালেদা জিয়ার জামিন আবেদন আজ

জুমবাংলা ডেস্ক : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অবনতিশীল স্বাস্থ্যগত দিক বিবেচনায় নিয়ে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় নতুন করে হাইকোর্টে জামিন আবেদন করা হবে বলে তার আইনজীবীরা জানিয়েছেন। আজ মঙ্গলবার মেডিক্যাল গ্রাউন্ডে খালেদা জিয়ার পক্ষে জামিন আবেদন করা হতে পারে বলে তারা জানান।

খালেদা জিয়ার আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদীন এ বিষয়ে বলেন, আমরা এতদিন অপেক্ষা করেছি, সরকারের কাছে আবেদন নিবেদন করেছি। ফৌজদারি কার্যবিধির ৪০১(১) ধারায় খালেদা জিয়ার সাজা স্থগিত করে উন্নত চিকিৎসার ব্যবস্থা করার নিবেদন করেছি। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় সরকার এ বিষয়ে কোনো সাড়া দেয়নি। খালেদা জিয়ার আত্মীয়স্বজনরা সম্প্রতি তার সাথে দেখা করে এসে বলেছেন, তার অবস্থার দিন দিন অবনতি হচ্ছে। তিনি গুরুতর অসুস্থ। তার স্বাস্থ্যের চরম অবনতি হয়েছে। জীবনমৃত্যুর সন্ধিক্ষণে তিনি। যতদ্রুত সম্ভব তার উন্নত চিকিৎসা প্রয়োজন।

তিনি আরো বলেন, বেগম খালেদা জিয়া একটা বৃহৎ রাজনৈতিক দলের চেয়ারপারসন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী। এ অবস্থায় তাকে আমরা মরে যেতে দিতে পারি না। সে জন্য আমরা আইনজীবীরা, আদালতে আবেদন করব। বার বার জামিন আবেদন করব। আদালত কী করবেন সেটা আদালতের বিষয়। বেগম খালেদা জিয়ার জামিন আবেদন নিয়ে আমরা আবার আদালতের কাছে যাবো। আমরা বারবার হাইকোর্টে জামিন আবেদন করতে পারি। এ ক্ষেত্রে বেগম খালেদা জিয়ার অসুস্থতা এবং স্বাস্থ্যগত বিষয় জামিন আবেদনে প্রাধান্য পাবে।

Advertisement

এ বিষয়ে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ও খালেদা জিয়ার আইনজীবী প্যানেলের সদস্য ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, আপিল বিভাগে জামিন আবেদনের সময় বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যগত যে অবস্থা ছিল; এখন ভয়াবহ অবনতি হচ্ছে। প্রতিদিনই তার ডায়াবেটিস নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। দিনে দুই তিন বার ইনসুলিন দেয়ার পরও তার ডায়াবেটিস কন্ট্রোল হচ্ছে না। শরীরের অন্যান্য অঙ্গ, কিডনি বা অন্য স্থানে আক্রান্ত হচ্ছে। তিনি বসতেও পারেন না, শুতেও পারেন না।

তিনি বলেন, আমরা মনে করি তাকে জামিন দেয়ার ক্ষেত্রে নতুন একটি অবস্থা তৈরি হয়েছে। আগে তাকে বাঁচাতে হবে। পিওর মেডিক্যাল গ্রাউন্ডে আমরা হাইকোর্টে জামিন চাইবো। আশা করি মঙ্গলবার আমরা জামিনের দরখাস্ত করতে পারব এবং হাইকোর্ট বিষয়টি বিবেচনা করবেন।

fXinmwalink@tg
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

August 3, 2026
Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

August 3, 2026
Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

August 2, 2026

Latest News

mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

Harano

হারিয়ে যাওয়া বান্ধবীকে খুঁজতে শহরজুড়ে পোস্টার

গোলাম পরওয়ার

চাকরিতে মেধার দরকার নেই, বিএনপির পদ থাকলেই যোগ্যতা: গোলাম পরওয়ার

রাজস্ব

নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ

সাতক্ষীরা-৪ আসনের এমপি

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa