
ওবায়দুল কাদের বলেন, ‘রাশেদ খান মেনন সাহেব এখন উল্টো সুরে কথা বলছেন। তিনি ইউটার্ন নিয়ে ফেলেছেন অলরেডি। তিনি বলেছেন তিনি এভাবে বলেননি, তার বক্তব্যটা খণ্ডিতভাবে প্রকাশ করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘তিনি (মেনন) একটা দলের সভাপতি, পত্রপত্রিকায় নানান ধরনের খবর আসছে এর প্রতিক্রিয়া ও অন্যান্য বিষয়ও আছে। তাদের দলের মূল্যায়নে তার অবস্থান কোথায় গিয়ে দাঁড়াবে আগামী দিনগুলোতে সে বিষয়ে আমার মন্তব্য করা সমীচিন নয়।’
শরিক দলের একজন নেতার জন্য ১৪ দল ভাঙতে পারে না জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ’১৪ দল অটুট থাকবে এবং ঐক্যে কোনো ভাঙন আসবে না। একজন ব্যক্তি যদি ভিন্নমত পোষণ করেন, তার জন্য একটা জোটের অপমৃত্যু হতে পারে না। ’
এসময় তিনি আরও যোগ করেন, ‘১৪ দলের সমন্বয়ক নাসিম ভাইয়ের সঙ্গে আমার কথা হয়েছে। তিনি বলেছেন তারা নিজেরা আলাপ আলোচনা করেছেন, বিষয়টা আলাপ আলোচনার পর্যায়ে রয়েছে এবং পরে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’
উল্লেখ্য, সম্প্রতি বরিশালে ওয়ার্কার্স পার্টির এক আলোচনা সভায় রাশেদ খান মেনন বলেন, ‘আমিও নির্বাচিত হয়েছি। তারপরও আমি সাক্ষ্য দিচ্ছি, ওই নির্বাচনে জনগণ ভোট দিতে পারেনি। এমনকি পরবর্তীতে উপজেলা এবং ইউনিয়ন পরিষদ নির্বাচনেও ভোট দিতে পারেনি দেশের মানুষ।’ সূত্র : আমাদের সময়
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


