Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় মেয়র জাহাঙ্গীরের বিরুদ্ধে এবার আদালত অবমাননার আবেদন
জাতীয়

মেয়র জাহাঙ্গীরের বিরুদ্ধে এবার আদালত অবমাননার আবেদন

By Sibbir OsmanNovember 24, 20212 Mins Read

জুমবাংলা ডেস্ক: জমি সংক্রান্ত এক মামলায় গাজীপুর সিটি করপোরেশনের মেয়র মো. জাহাঙ্গীর আলমসহ চারজনের বিরুদ্ধে হাইকোর্টে আদালত অবমাননার আবেদন করা হয়েছে।
মেয়র জাহাঙ্গীরের বিরুদ্ধে এবার আদালত অবমাননার আবেদন

Advertisement

আজ বুধবার (২৪ নভেম্বর) আবেদনটি বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চের কার্যতালিকায় রয়েছে।

আবেদনকারীর আইনজীবী ব্যারিস্টার আবুল কালাম আজাদ এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, মির্জাপুর ইউনিয়নের একটি জমি নিয়ে বিরোধের জেরে দখলে থাকা ব্যক্তি হাইকোর্টে রিট করেন। তখন হাইকোর্ট নিষেধাজ্ঞা দেন। সেই নিষেধাজ্ঞা নিয়ে আবেদনকারীরা জমি আগের মতো ব্যবহার করে আসছিলেন। এ বছরের শুরুতে মেয়র জাহাঙ্গীর আলম ও তার লোকজন ওই জমি নিজের বলে ব্যবহারে বাধা দেন। এই অবস্থায় মেয়র জাহাঙ্গীর আলমসহ চারজনের বিরুদ্ধে সম্প্রতি আদালত অবমাননার অভিযোগ এনে আবেদন করেছেন আশরাফ উদ্দিন আহমেদ। আবেদনটি বুধবার আদালতের কার্যতালিকায় রয়েছে।

এদিকে মেয়র জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে রাজবাড়ীর ১ নম্বর আমলি আদালতে মামলা করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে মামলাটি করেন বাংলাদেশ মানবাধিকার সোসাইটি রাজবাড়ীর পৌর শাখার সভাপতি শশি আক্তার। রাজবাড়ী আদালতের এপিপি অ্যাডভোকেট খান মো. জহুরুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালতের বিচারক সুমন হোসেন পিবিআই ফরিদপুরকে তদন্ত করে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দিয়েছেন। বাদীপক্ষের আইনজীবী মেহেদী হাসান জানান, মামলায় মেয়র জাহাঙ্গীরের বিরুদ্ধে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ প্রসঙ্গে উসকানিমূলক বক্তব্য দেওয়ায় অভিযোগ আনা হয়েছে।

মামলার ব্যাপারে মেয়র জাহাঙ্গীর আলমের সঙ্গে গতকাল রাত সাড়ে ৯টায় কথা বলার চেষ্টা করা হলে তাঁর মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

এছাড়া গাজীপুরের মেয়র জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে গতকাল মঙ্গলবার বনমালা সড়ক আটকে বিক্ষোভ করেছে এলাকাবাসী। সড়ক প্রশস্তকরণের জন্য জমি দিয়ে ক্ষতিগ্রস্ত ২৫ থেকে ৩০ পরিবারের লোকজন ক্ষতিপূরণের দাবিতে সকাল ১১টার দিকে বাঁশের খুঁটি পুঁতে ওই বিক্ষোভ করে। পরিস্থিতি সামাল দিতে সেখানে অবস্থান নেয় পুলিশ।

উল্লেখ্য, সম্প্রতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটূক্তি করার দায়ে মেয়র জাহাঙ্গীরকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া আওয়ামী লীগের প্রাথমিক সদস্যপদ থেকেও তাকে অব্যাহতি দেওয়া হয়েছে।

জাহাঙ্গীর আলম ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। পরে যুবলীগের কেন্দ্রীয় কমিটিতেও স্থান পান। এরপর গাজীপুরের সদর উপজেলার ভাইস চেয়ারম্যান ছিলেন। পরে গাজীপুর সিটি করপোরেশনের মেয়র হন তিনি। এরপর গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পদ পান মেয়র জাহাঙ্গীর আলম।

জাহাঙ্গীর আলম হয়ে উঠার অজানা কাহিনী

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
মহাপরিচালক রহিমের

মহাপরিচালক রহিমের আর্থিক দুর্নীতিতে মুখ থুবড়ে পড়েছে উন্নয়ন কর্মকাণ্ড

July 5, 2026
Current

প্রতিটি বিদ্যুৎ অফিসে অভিযোগ সেন্টার খোলার নির্দেশ

July 5, 2026
সরকারি ছুটি

আগামী ১৬ জুলাই কি সরকারি ছুটি?

July 5, 2026

Latest News

মহাপরিচালক রহিমের

মহাপরিচালক রহিমের আর্থিক দুর্নীতিতে মুখ থুবড়ে পড়েছে উন্নয়ন কর্মকাণ্ড

Current

প্রতিটি বিদ্যুৎ অফিসে অভিযোগ সেন্টার খোলার নির্দেশ

সরকারি ছুটি

আগামী ১৬ জুলাই কি সরকারি ছুটি?

বন্যার সতর্কতা

৫ জেলায় বন্যার সতর্কতা

কমলাপুর স্টেশন

২০২৭ সালে কমলাপুর পর্যন্ত চালু হচ্ছে মেট্রোরেল

NBR

অডিটের নামে অর্থ আদায়ের প্রতারণা, করদাতাদের সতর্ক করল এনবিআর

প্রধানমন্ত্রী

সশস্ত্র বাহিনী জনগণের সাহস ও গৌরবের প্রতীক : প্রধানমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য খাতের উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার : স্বাস্থ্যমন্ত্রী

৭১ যাত্রী

বোর্ডিং গেটে ৫ জন ধরার খবরে পালালেন ৭১ যাত্রী

প্রধানমন্ত্রীর কার্যালয়

প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক নাসির উদ্দিনকে প্রত্যাহার

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa