
সৌদি আরবের কিং সাদ ইউনিভার্সিটি স্টেডিয়ামে শুক্রবার (১৫ নভেম্বর) মুখোমুখি হয় দু’দল। ম্যাচে পুরো মাঠ দাপিয়ে বেড়াতে দেখা যায় বার্সেলোনার তারকা মেসিকে। মাঠের লড়াইয়ের পাশাপাশি আবার প্রতিপক্ষের কোচকেও শাসিয়েছেন! তিনি নাকি ব্রাজিল বস তিতেকে চুপ থাকতে বলেছেন, এমন অভিযোগ করেন খোদ তিতেই।
সংবাদমাধ্যমকে তিতে বলেন, ‘আমি অভিযোগ করেছি কারণ তার (মেসি) হলুদ কার্ড দেখা উচিত ছিল। সে আমাকে চুপ থাকতে বলেছে আমিও তাকে বলেছি চুপ থাকো।’
তিতে যোগ করেন, ‘এ নিয়ে আর কোনো কথা বলতে চাই না। শক্ত রেফারির প্রয়োজন…কারণ সে করায়ত্ত করে ফেলবে। তার কার্ড দেখা উচিত ছিল। অভিযোগ জানিয়ে ঠিক কাজটাই করেছি।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



