স্পোর্টস ডেস্ক: লিগ মৌসুম শেষ হওয়ার পর জাতীয় দলের হয়ে দারুণ দুটি অ্যাসাইনমেন্ট শেষ করেছেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। এরপর দুর্দান্ত একটি ছুটিও কাটালেন নিজের জন্মস্থান আর্জেন্টিনার রোজারিওয়। অবশেষে সেই ছুটিও শেষ হয়ে এলো। এবার শুরু হবে নতুন মৌসুম। সে জন্য নিজের জন্মস্থান থেকে ফিরে আসতে হবে ব্যস্ততম শহর প্যারিসে। পিএসজির হয়ে নিতে হবে প্রস্তুতি।

মেসির সর্বকালের সেরা রূপ দেখা যাবে নতুন মৌসুমে
ফাইল ছবি
Advertisement

এদিকে স্প্যানিশ ক্লাব বার্সেলোনা ছেড়ে ফ্রেঞ্চ ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইয়ে (পিএসজি) প্রথম মৌসুমটা প্রত্যাশামাফিক কাটেনি মেসির। নিজের সেরা ফর্ম দূরে থাক, গড়পড়তা পারফরম্যান্সও দেখাতে পারেননি মেসি। তবু আশা হারাচ্ছেন না পিএসজির সভাপতি নাসের আল খেলাইফি।

২০২১-২২ মৌসুমে যেমনই হোক, নতুন মেসির ক্যারিয়ারের সেরা রূপ দেখা যাবে বলে বিশ্বাস পিএসজির সভাপতির। প্রথম মৌসুমে মানিয়ে নিতে সমস্যা হওয়ায় সাতবারের ব্যালন ডি অর জয়ী তারকা মেসি সেরা খেলা খেলতে পারেননি বলতে মন্তব্য করেছেন খেলাইফি।

লা প্যারিসিয়ানকে দেওয়া সাক্ষাৎকারে খেলাইফি বলেছেন, ‘কোনো সন্দেহ নেই (মেসির খেলা সম্পর্কে)। সে সাতবার ব্যালন ডি অর জিতেছে। তবে এবারের মৌসুমটি তার সেরা ছিল না।’

তিনি আরও যোগ করেন, ‘প্রায় ২০ বছর বার্সেলোনার হয়ে খেলার পর সে নতুন দেশে, নতুন শহরে, নতুন লিগে, নতুন দলে এসেছে। এখানে সম্পূর্ণ নতুন সংস্কৃতি। তার পরিবারের জন্যও এটি নতুন। এছাড়া করোনাভাইরাসের কারণেও সে পুরো ফিট ছিল না।’

নতুন মৌসুমে মেসির ওপর আস্থার কথা জানিয়ে খেলাইফি বলেন, ‘গত মৌসুমটা মেসির জন্য সহজ ছিল না। তবে নতুন মৌসুমে আমরা মেসির সবসময়ের সেরা রুপটা দেখতে পাবো।’

উল্লেখ্য, ২০২১-২২ মৌসুমে পিএসজির জার্সি গায়ে ফ্রেঞ্চ লিগ ওয়ানে ৬ গোলের পাশাপাশি ১৪টি অ্যাসিস্ট করেছেন মেসি। এছাড়া উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে করেছেন আরও পাঁচটি গোল।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.