
সমাবেশে নাছিরকে ক্ষমা চাওয়ার আহ্বান করে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নূরুল আজিম রনি বলেন, ‘২৪ ঘণ্টা অপেক্ষা করবো। ক্ষমা প্রার্থনা করবেন। তা না হলে বৃহত্তর কর্মসূচি দিতে বাধ্য হব।’ তিনি আরো বলেন, আজকের সমাবেশ শুধু অপমানের প্রতিবাদে নয়, এ সমাবেশ দানব মুক্তির সমাবেশ।
নগর স্বেচ্ছাসেবক লীগ নেতা আবুল হাসনাত বেলাল ক্ষমা চাওয়া না হলে ‘প্রতিরোধ’ গড়ে তোলার হুমকি দিয়ে বলেন, ‘এরা মহিউদ্দিন চৌধুরীর কর্মী, তাদের থামানো যাবে না। রাজপথে রাজনীতি উত্তপ্ত করবেন না।’ চট্টগ্রাম মহানগরের প্রেসক্লাবে এই সমাবেশ সোমবার বিকেলে অনুষ্ঠিত হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



