
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা মোজতবা খামেনি এখনো জীবিত আছেন কি না, তা নিশ্চিত নন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ট্রাম্প স্পষ্ট জানিয়েছেন, তিনি চান না মোজতবা খামেনির মৃত্যু হোক। মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এসব কথা বলেছেন।
৫৬ বছর বয়সী মোজতবা খামেনিকে গত ৮ মার্চ তার বাবা আয়াতুল্লাহ আলি খামেনির উত্তরসূরি হিসেবে ঘোষণা করা হয়। তবে উত্তরসূরি ঘোষণার পর থেকে তিনি এখনো জনসম্মুখে আসেননি বা কোনো ভিডিও বা অডিও বার্তা দেননি।
শান্তি প্রতিষ্ঠায় ইরানকে সাহায্য করতে পাকিস্তানের প্রতিশ্রুতি
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলার প্রথম দিনেই আলি খামেনি নিহত হন। ধারণা করা হচ্ছে, ওই হামলায় মোজতবা খামেনিও আহত হন। তবে তার আঘাতের মাত্রা নিয়ে বিভিন্ন ধরনের তথ্য পাওয়া যাচ্ছে।
এ পর্যন্ত তার নামে দুটি লিখিত বার্তা প্রকাশিত হয়েছে। কিন্তু তার বর্তমান শারীরিক অবস্থার কোনো দৃশ্যমান বা নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া যায়নি।
অন্যদিকে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এ ধরনের গুঞ্জন নাকচ করে বলেছেন, দেশের সর্বোচ্চ নেতৃত্ব পরিস্থিতি সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে রেখেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


