image-49696-1542100826

Advertisement

জুমবাংলা ডেস্ক : কুষ্টিয়ার খোকসায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পুকুরে পড়ে মোটরসাইকেলের দুই আরোহীর মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন আরও একজন। সোমবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার কুষ্টিয়া-রাজবাড়ি সড়কের গোসাইডাঙ্গী নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

মৃতরা হলেন- কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শিলাইদহ কল্যাণপুর গ্রামের শামসুদ্দীনের ছেলে মো. জিয়া (৩৯) ও বড় মাঝগ্রামের কেরামত সরদারের ছেলে মো. হাসান (৩০)।

মোটরসাইকেলের তিন আরোহীর মধ্যে দু’জনের ঘটনাস্থলে মৃত্যু হয়। অপর আরোহী খোর্দবন গ্রামের এসকেন সরদারের ছেলে শফিকে (৪০) গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে ফায়ার সার্ভিস কর্মীরা।

দুর্ঘটনার শিকার তিন মোটরসাইকেল আরোহী একসঙ্গে ব্যবসা করেন। তারা নিজ এলাকা কুমারখালীর শিলাইদহ থেকে রাজবাড়ির পাংশা উপজেলার বাহাদুরপুর বাজারে গ্রামীণ মেলায় সার্কাস দেখতে যাচ্ছিলেন বলে খোকসা থানা পুলিশ জানায়।

খোকসা থানার ওসি এবিএম মেহেদী মাসুদ জানান, এক মোটরসাইকেলে তিনজন আরোহী পাংশার দিকে যাওয়ার পথে উপজেলার গোসায়ডাঙ্গী জব্বার মোড় নামক স্থানে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী পুকুরে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই জিয়ার মৃত্যু হয় এবং পুকুরে ডুবে নিখোঁজ হাসানকে ফায়ার সার্ভিসের কর্মীরা মৃত অবস্থায় উদ্ধার করে। এ সময় অপর আহত শফিকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।মৃতদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে পুলিশ।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.