Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় মোদির বাংলাদেশ সফরের বিরোধিতা নিয়ে যা বললেন পররাষ্ট্রমন্ত্রী
জাতীয়

মোদির বাংলাদেশ সফরের বিরোধিতা নিয়ে যা বললেন পররাষ্ট্রমন্ত্রী

By Sibbir OsmanMarch 2, 2020Updated:March 2, 20202 Mins Read

জুমবাংলা ডেস্ক : মুজিববর্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অনুষ্ঠানের সবচেয়ে সম্মানিত অতিথি উল্লেখ করে তাকে যথাযথ সম্মান দেওয়া হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন।
মোদির বাংলাদেশ সফরের বিরোধিতা নিয়ে যা বললেন পররাষ্ট্রমন্ত্রী

Advertisement

নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের বিরোধিতার বিষয়ে তিনি বলেন, আমরা অতিথিকে দাওয়াত দিয়েছি এবং আমরা তার সম্মান রাখবো। পাশাপাশি আমরা আশা করবো আমাদের অতিথিরা এদেশের জনগণের আশা-আকাঙ্ক্ষা ও উদ্বেগের বিষয়ে সজাগ থাকবেন। এমন আচরণ করবেন, যাতে করে আমাদের জনগণ খুশি হয়।

সোমবার (২ মার্চ) পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মন্ত্রণালয়ে সাক্ষাৎ করেন ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী সাংবাদিকদের জানান, ১৭ মার্চের অনুষ্ঠানে যাদের দাওয়াত দেওয়া হয়েছে, তাদের মধ্যে মোদি সবচেয়ে বেশি সম্মানিত।

পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, সৌজন্য সাক্ষাতে তিস্তার পানি বণ্টন চুক্তি কবে নাগাদ হবে এ বিষয়ে পরিষ্কার কোনও জবাব দিতে পারেননি ভারতের পররাষ্ট্র সচিব।

সাংবাদিকদের মন্ত্রী বলেন, আমি তিস্তার বিষয়টি উঠিয়েছি এবং তিনি (শ্রিংলা) বলেছেন এটি ফয়সালা হয়ে আছে। কিন্তু, কিছু ছোট ছোট বিষয়ে আটকে আছে। এ বছর তিস্তা চুক্তি হচ্ছে কিনা জানতে চাইলে তিনি সঠিকভাবে বলেননি এটি কবে হবে।

তবে মন্ত্রী বলেন, অন্যান্য ৬টি নদীর বিষয়ে তথ্য আদান-প্রদান হবে। মোদির সফরের সময় এসব তথ্য আদান-প্রদানের সম্ভাবনা আছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লি সফরের সময় দুই দেশ নীতিগতভাবে সম্মত হয়েছিল পানি বণ্টনের বিষয়ে। এবার ৬টি নদীর বা এক বা একাধিক নদীর পানি বণ্টনের তথ্য আদান-প্রদান হতে পারে।

সীমান্ত হত্যাকাণ্ড বিষয়ে মন্ত্রী বলেন, ‘আমি বলেছি, গত বছর থেকে এটি (সীমান্ত হত্যাকাণ্ড) অনেক বেড়েছে। এটি জনগণ গ্রহণ করে না।’

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

July 22, 2026
e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

July 22, 2026
এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

July 22, 2026

Latest News

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

Boni Amin

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

হাইকোর্ট

পিপলস লীগকে নিবন্ধন দেয়ার নির্দেশ হাইকোর্টের

বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে ৮ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

বিমানমন্ত্রী

প্রবাসী কার্ডধারীরা পাবেন যেসব সুবিধা, জানালেন বিমানমন্ত্রী

পুলিশের চার ডিআইজি

পুলিশের চার ডিআইজিসহ ১৪ কর্মকর্তাকে বদলি

ডা. জাহেদ

অপতথ্য ও সাইবার বুলিং সহ্য করবে না সরকার : ডা. জাহেদ

প্রধানমন্ত্রীর উপদেষ্টা

মন্ত্রিসভায় রদবদল নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa