জুমবাংলা ডেস্ক : মোবাইল ইন্টারনেটের ডাটা প্যাকেজের নির্ধারিত সীমা নিয়ে ক্ষোভ প্রকাশ করে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, ডাটা প্যাকেজের সীমা থাকা উচিত নয়। সব অংশীজন ও বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে পঞ্চম শিল্পবিপ্লবের উপযোগী একটি ব্রডব্যান্ড নীতিমালা করা সময়ের দাবি।

Advertisement

বুধবার (২৩ ফেব্রুয়ারি) রাজধানীর একটি হোটেলে বিটিআরসি আয়োজিত ব্রডব্যান্ড আইসিটি অবকাঠামো, সেবা ও সংযুক্তি বিষয়ক বাংলাদেশ ব্রডব্যান্ড পলিসি ২০২২ শীর্ষক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।

মোস্তাফা জব্বার বলেন, ফাইভ-জি প্রযুক্তির আলোকে ব্রডব্যান্ড এমবিপিএস নয়, তা জিবিপিএস-এ রূপান্তর করা অপরিহার্য। ২০৪১ সালকে সামনে রেখে ডিজিটাল প্রযুক্তির সম্ভাব্য পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ও জনগণের চাহিদা উপযোগী ব্রডব্যান্ড নীতিমালা প্রস্তুত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি।

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী বলেন, ১৯৯৬ সালে অনলাইন ইন্টারনেট ও ২০১৩ সালে দেশে থ্রিজি প্রযুক্তি চালুর পর মোবাইল ইন্টারনেট যুগে প্রবেশ করে বাংলাদেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদৃষ্টি সম্পন্ন নেতৃত্বে তার ১৮ বছরের শাসনামলে দেশে তথ্যপ্রযুক্তি বিকাশে বৈপ্লবিক পরিবর্তনের সূচনা হয়েছে।

তিনি বলেন, ফাইভ-জি’র মাধ্যমে আমরা যে ডিজিটাল মহাসড়ক নির্মাণ করছি তা হবে ৪১ সালের উন্নত বাংলাদেশ গড়ে তোলার অন্যতম প্রধান শক্তি। ২০০৮ সালে দেশে প্রতি এমবিপিএস ইন্টারনেটের মূল্য ছিল ২৭ হাজার টাকা। বর্তমানে তা মাত্র ৬০ টাকায় পাওয়া যায়।

মন্ত্রী বলেন, যে কোনো নীতিমালা প্রণয়ন অত্যন্ত কঠিন কাজ। আগামী ২০ বছরের কর্মপরিকল্পনা নিয়ে ব্রডব্যান্ড নীতিমালা করতে হবে। যথার্থ পরিকল্পনা না হলে কোনো নীতিমালাই স্বয়ংসম্পূর্ণতা পায় না।

অনুষ্ঠানে বিটিআরসি চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ কর্মসূচি ছিল বলে করোনাকালেও বাংলাদেশ অর্থনৈতিক অবস্থা সুদৃঢ় রাখতে সক্ষম হয়েছে। ডিজিটাল বাংলাদেশকে আরও শক্তিশালী করতে বিটিআরসি নিরলসভাবে কাজ করছে বলে জানান তিনি।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিটিআরসির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাসিম পারভেজ।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মো. খলিলুর রহমান। এসময় উপস্থিত ছিলেন-এলায়েন্স ফর এফোর্ডেবল ইন্টারনেটের এশীয় প্রশান্তমহাসাগীয় প্রধান আনজু মঙ্গল, এটুআই’র পলিসি অ্যাডভাইজর আনির চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক লতিফা জামাল প্রমুখ।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.