
এই ম্যাচ খেলতে নামার আগে ৫৩ ম্যাচে মোস্তাফিজের উইকেট সংখ্যা ছিল ৯৮টি। ইমাম-উল-হককে হিট উইকেট করে ফেরানোর পর হারিস সোহেলের উইকেট তুলে নেন মোস্তাফিজ। তাতেই উইকেটের সেঞ্চুরি হয়ে যায় কাটার মাস্টারের।
উইকেটের সেঞ্চুরি পূরণ করতে মোস্তাফিজের লেগেছে ৫৪ ম্যাচ। তার চেয়ে দ্রুততম সময়ে এই কীর্তি গড়তে পেরেছিলেন আফগানিস্তানের রশিদ খান (৪৪ ম্যাচ), অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক (৫২ ম্যাচ) ও পাকিস্তানের সাকলায়েন মুশতাক (৫৩ ম্যাচ)। মোস্তাফিজের সমান ৫৪ ম্যাচে এই কীর্তি গড়েছিলেন নিউজিল্যান্ডর শেন বন্ড।
বাংলাদেশের মাত্র ষষ্ঠ বোলার হিসেবে ওয়ানডেতে শততম উইকেটর মালিক হলেন মোস্তাফিজ। ফিজ ছাড়াও ১০০ বা তার বেশি উইকেট আছে মাশরাফি বিন মর্তুজা, সাকিব আল হাসান, আব্দুর রাজ্জাক, রুবেল হোসেন ও মোহাম্মদ রফিকের।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



