আর্থিক প্রতিষ্ঠান বিভাগে কর্মরত যুগ্ম সচিব মোহাম্মদ হেলাল উদ্দিনকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক পদে নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১২ মে) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে তার চাকরি প্রধানমন্ত্রীর কার্যালয়ে ন্যস্ত করা হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, হেলাল উদ্দিনকে আগামী ১৮ মে’র মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে নতুন কর্মস্থলে যোগ দিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে যোগদান না করলে ওই দিন অপরাহ্নেই তাকে বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত বা ‘স্ট্যান্ড রিলিজ’ বলে গণ্য করা হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


