image-137543

Advertisement
স্পোর্টস ডেস্ক : অভূতপূর্ব ঘটনার সাক্ষী থাকল ফুটবলবিশ্ব। খেলার মাঠে ফ্লাডলাইট নিভে যাওয়া, টেকনিক্যাল কারণে সম্প্রচার ব্যাহত হওয়া, প্রাকৃতিক দুর্যোগে খেলা বন্ধ হয়ে যাওয়া, এমনকি দর্শক হাঙ্গামার মতো ঘটনার বহু উদাহরণ রয়েছে ফুটবল মাঠে। তবে ম্যাচের মাঝে এমন তিক্ত অভিজ্ঞতা এ-যাবৎকালে ফুটবলবিশ্বে প্রথম।

ক্রিকেটের টেলিভিশন আম্পায়ারের মতো ফুটবলে সম্প্রতি ব্যবহৃত হচ্ছে ভিএআর বা ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি। ম্যাচের মাঝেই প্রয়োজনে প্রযুক্তির সাহায্যে টেলিভিশন স্ক্রিনে পুঙ্ক্ষানুপুঙ্ক্ষ বিশ্লেষণ করে রেফারিরা দূর করছেন নিজেদের যাবতীয় সংশয়। মনিটরে চোখ রাখার পর রেফারিরা সঠিক সিদ্ধান্ত জানাচ্ছেন ইদানিং। সর্বস্তরের ফুটবল ম্যাচে এই সুবিধা না থাকলেও আন্তর্জাতিক ফুটবলের পাশাপাশি প্রথম সারির লিগ ম্যাচ গুলিতেও এখন ব্যবহৃত হচ্ছে ভিএআর।

সৌদির প্রিমিয়ার লিগ ম্যাচে ভিএআর ব্যবহার করতে গিয়েই বাধে বিপত্তি। রেফারি ম্যাচের মাঝে সাইডলাইনে ছুটে গিয়ে মনিটরে চোখ রেখে হতবাক হয়ে যান। কেননা, কাজ করছিল না গোটা সিস্টেমই। কারণ খুঁজতে গিয়ে সামনে আসে এক চমকপ্রদ তথ্য। আসলে সেই মুহূর্তে ভিএআর সিস্টেমের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছিল। তাও আবার অজান্তে নয়, সচেতনে।

স্টেডিয়ামের এক কর্মী এমন কাণ্ড ঘটান নিতান্ত ব্যক্তিগত প্রয়োজনে। ভিএআর সিস্টেমের প্লাগ খুলে তিনি নিজের স্মার্ট ফোনে চার্জ দিচ্ছিলেন সেই প্লাগ পয়েন্টে। স্বাভাবিকভাবেই এই বিষয়টি নিয়ে তোলপাড় সৌদির ফুটবলমহল। সোশ্যাল মিডিয়ায় অবশ্য এই নিয়ে রঙ্গ তামাশা চলছে বিস্তর।

সৌদি প্রিমিয়ার লিগে আল-নাসের ও আল-ফতেহ’র মধ্যে ম্যাচ চলছিল। সেই ম্যাচ চলাকালীন ঘটে এমন অপ্রীতিকর ঘটনা। ম্যাচটি শেষমেশ ১-০ গোলে জিতে যায় আল-নাসের। ৪৯ মিনিটে ম্যাচের একমাত্র গোলটি করেন ফিরাস আল-বুরাইকান। আল-হিলাল এই মুহূর্তে সৌদির লিগ টেবিলের শীর্ষে রয়েছে। আল-ওয়াহিদের সঙ্গে তাদের কড়া টক্কর চলছে লিগ দৌঁড়ে। আল-ফতেহ রয়েছে লিগ টেবিলের একেবারে শেষে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.