Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা ম্যাচ শেষে যা বললেন মিরাজ
ক্রিকেট (Cricket) খেলাধুলা

ম্যাচ শেষে যা বললেন মিরাজ

By Shamim RezaFebruary 23, 20222 Mins Read

স্পোর্টস ডেস্ক : আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে আফিফ হোসেন ধ্রুব এবং মেহেদী হাসান মিরাজের দৃঢ়তায় ৪ উইকেটে জয় পেয়েছে বাংলাদেশ। বুধবার (২৩ ফেব্রুয়ারি) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এ ম্যাচ অনুষ্ঠিত হয়। ম্যাচ শেষে মেহেদী হাসান মিরাজ বলেন, বিশ্বাসটা খুব গুরুত্বপূর্ণ, আমরা যদি বিশ্বাস করতে পারি, এ ম্যাচ জেতাতে পারি, তাহলে আমরা জিতব।

মিরাজ

Advertisement

আফগানিস্তানের দেয়া ২১৫ রান তাড়া করতে নেমে ৪৫ রানে ৬ উইকেট হারায় বাংলাদেশ। অতীতে এমন পরিস্থিতি থেকে বাংলাদেশ এক শ রানও তুলতে পারেনি। শেষ দিকে কেউ দাঁড়িয়ে গেলেও জয়ের পথ থেকে ছিটকে পড়তে হয়েছে। এসব পরিস্থিতিতে জয় বাংলাদেশ ক্রিকেটে হ্যালির ধূমকেতুর মতোই বিরল।

আফিফ হোসেন ও মিরাজের অবিস্মরণীয় জুটিতে আজ তেমনই এক জয় ধরা দিল বাংলাদেশ ক্রিকেটে। এ জয়ের পেছনে মিরাজ জানালেন, বিশ্বাসের কথা। যেকোনো পরিস্থিতিতে জয়ের যে বিশ্বাসটুকু বাংলাদেশ ক্রিকেটে খুব বেশি দেখা যায় না।

কোনো উইকেট না পেলেও ১০ ওভারে ২৮ রান দিয়ে কিপটেমি করেন মিরাজ, ৩টি মেডেনও আছে। এরপর ব্যাটিংয়ে আটে নেমে খেলেছেন ১২০ বলে অপরাজিত ৮১ রানের স্মরণীয় এক ইনিংস।

ম্যাচসেরা হওয়ার পর মিরাজ বলেন, সত্যি কথা বলতে আমি আত্মবিশ্বাসী ছিলাম। আফিফের সঙ্গে কথা বলেছি উইকেটে, এ ম্যাচ আমরা দুজনে জেতাতে পারি। তবে বিশ্বাসটা খুব গুরুত্বপূর্ণ ছিল। আমরা যদি বিশ্বাস করতে পারি, এ ম্যাচ জেতাতে পারব, তাহলেই আমরা জিতব। মানুষ পারে না, এমন কোনো জিনিস নেই, খালি দরকার বিশ্বাসটা। বিশ্বাস ছিল পারব। দর্শকেরা অনেক সমর্থন করেছে।’

১১৫ বলে ৯৩ রান নিয়ে অন্য প্রান্তে অপরাজিত ছিলেন আফিফ। দুজনে মিলে ৭ বল হাতে রেখে এনে দেন জয়। আফিফের ব্যাটিং থেকেও আত্মবিশ্বাস পাওয়ার কথা জানালেন মিরাজ, ‘অসাধারণ ইনিংস খেলেছে। সত্যি কথা বলতে ওর ব্যাটিং দেখে আমার আত্মবিশ্বাস বেড়েছে। আমি প্রথম দিকে একটু নার্ভাস ছিলাম। তবে ও আমায় একটা কথা বলেছে যে মিরাজ ভাই, আমরা ক্রিকেট বল টু বল খেলি, যা হবে পরে দেখা যাবে।

৫৬ বছর বয়সেও সালমান কেন ব্যাচেলর, জানালেন নিজেই

আফিফ তাকে বলেছে, ‘চিন্তা করার দরকার নেই যে অনেক রান দরকার। আমরা শুধু ওভার ধরে ধরে ব্যাটিং করি। একটা ওভার, একটা রান, দুটো রান,এভাবে করে করে এগোলে হয়তো ম্যাচটা আমরা জিততে পারব কিংবা পারব না, সেটা পরের কথা। কিন্তু (দলকে) আমরা একটা জায়গায় নিয়ে যেতে পারব।’

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
উয়েফা

লাল কার্ডের নিয়ম বদলে ফিফা সীমা অতিক্রম করেছে : উয়েফা

July 6, 2026
আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ

মিশরের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ

July 6, 2026
রোনালদো

অবশেষে রোনালদো জানিয়ে দিলেন, এটাই তার শেষ বিশ্বকাপ

July 6, 2026

Latest News

উয়েফা

লাল কার্ডের নিয়ম বদলে ফিফা সীমা অতিক্রম করেছে : উয়েফা

আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ

মিশরের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ

রোনালদো

অবশেষে রোনালদো জানিয়ে দিলেন, এটাই তার শেষ বিশ্বকাপ

আর্জেন্টিনা-মিশরের বাঁশি

ফ্রান্সের হাতে আর্জেন্টিনা-মিশরের বাঁশি

আর্জেন্টিনা-মিশর ম্যাচে

আর্জেন্টাইনকে লাল কার্ড দেখানো রেফারি আর্জেন্টিনা-মিশর ম্যাচে

রোনালদোর বান্ধবী

বিশ্বকাপের মাঝেই মেসির বউকে বিশেষ উপহার পাঠালেন রোনালদোর বান্ধবী

কোয়ার্টার ফাইনাল

কোয়ার্টার ফাইনালে নরওয়ের মুখোমুখি ইংল্যান্ড

Vini

পেনাল্টি বিতর্কে মুখ খুললেন ভিনিসিউস

আনচেলত্তি

এখানেই শেষ নয়, ব্রাজিলের জন্য ‘নতুন চক্রের শুরু’ দেখছেন আনচেলত্তি

WorldCup

বিশ্বকাপের শেষ আটে উঠেছে কারা, জেনে নিন সব ম্যাচের সূচি

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa