স্পোর্টস ডেস্ক: বাংলার ক্রিকেটারদের গর্জন দেখলো সারাবিশ্ব। নতুন বছরে যেন এক নতুন দিগন্ত উন্মোচন হলো বাংলাদেশ ক্রিকেটের। উইকেট শিকারের পর সৈনিকদের মতো স্যালুট দিয়ে উদযাপন করেন বাংলাদেশের পেসার এবাদত হোসেন। নিউজিল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক জয়ের ম্যাচেও বার বার এমন উদযাপনে মেতেছেন তিনি। বাংলাদেশ বিমানবাহিনীর একজন সৈনিক হওয়ায় চমৎকারভাবে স্যালুট দিতে পারেন এবাদত। ম্যাচ শেষে জয়ের নায়ককে স্যালুট জানাল সিলেটের অন্য দুই পেসার খালেদ আহমেদ ও আবু জায়েদ রাহি।

Advertisement

ম্যাচ শেষে এবাদতকে মাঝখানে দাঁড় করিয়ে স্যালুট জানান খালিদ ও রাহি। খালেদ আহমেদের সৌজন্যে সেই ছবিটি আপলোড করেছে ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকইনফো। ক্যাপশনে লিখেছে, ‘স্যালুট ভাই’।

স্যালুট এবাদতের প্রাপ্যই। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে কী বোলিংটাই না করেছেন তিনি! ৭ উইকেট নিয়ে হয়েছেন ম্যাচসেরাও। উল্লেখ্য, এবাদত, খালেদ, রাহি- তিনজনের বাড়িই সিলেটে।

টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড। সেই নিউজিল্যান্ডকে তাদেরই মাটিতে হারিয়ে টেস্টে ঐতিহাসিক এক জয় পেল বাংলাদেশ। নিউজিল্যান্ডের মাটিতে যেকোনো ফরম্যাটেই এটি বাংলাদেশের প্রথম জয়।

মাউন্ট মঙ্গানুইয়ে বুধবার ভোরে প্রথম টেস্টের শেষ দিনে ৮ উইকেটের বড় জয় পেয়েছে মুমিনুলবাহিনী। কিউইদের দেওয়া ৪০ রানের টার্গেটে ২ উইকেট হারিয়েই পৌছে যায় বাংলাদেশ। এই জয়ের নায়ক পেসার এবাদত হোসেন।

কিউইরা ৫ উইকেটে ১৪৭ রান নিয়ে আজকের খেলা শুরু করে। তবে এবাদত-তাসকিনদের তোপে বেশিদূর এগোতে পারিনি তারা, দ্বিতীয় ইনিংসে ১৬৯ রানে গুটিয়ে যায়। ৪৬ রানের বিনিময়ে ৬টি উইকেট নেন পেসার এবাদত হোসেন। এছাড়া তাসকিন আহমেদের শিকার তিন উইকেট। প্রথম ইনিংসে ১৩০ লিড নেওয়া বাংলাদেশের সামনে জয়ের লক্ষ্য দাঁড়ায় ৪০ রানের।

লক্ষ্য তাড়া করতে নেমে বেগ পেতে হয়নি টাইগারদের। ১৬ দশমিক ২ ওভারে ২ উইকেট হারিয়েই জয়ের লক্ষ্যে পৌছে যায় বাংলাদেশ। নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টে এটি প্রথম জয় টাইগারদের। মুুমিনুল হক ১৩ ও মুশফিকুর রহীম ৫ রানে অপরাজিত থাকেন। শান্ত ১৭ ও শাদমান ৩ রান করে আউট হন।

প্রথম ইনিংসে এক উইকেট ও দ্বিতীয় ইনিংসে ছয় উইকেট নেওয়া এবাদতের হাতেই উঠেছে ম্যাচসেরার পুরস্কার।

উল্লেখ্য, প্রথম ইনিংসে নিউজিল্যান্ড ৩২৮ ও বাংলাদেশ ৪৫৮ রান করেছিল। এই জয়ের ফলে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ তে এগিয়ে গেল বাংলাদেশ।

ঐতিহাসিক জয়ে শীর্ষ পাঁচে উঠলো বাংলাদেশ

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.