
ছোট ভাইয়ের বিষয়ে গণমাধ্যম সাক্ষাৎকার দিয়েছেন বড় ভাই রাশেদুল। ওই সাক্ষাৎকারে বড় ভাই রাশেদুল বলেন, ‘ও আমাদের কথার বাইরে যায় না। আমার মায়ের কথা অক্ষরে অক্ষরে পালন করে। ম্যাচের আগে ভোরে উঠে ফজরের নামায আদায় করে। তারপর মাঠে যাওয়ার আগেও আমাদের পরিবার থেকে কিছু জিনিস পালন করতে বলা হয়, সেগুলো করে যায়।’
আদর্শ হিসেবে মানেন জয় রাহুল দ্রাবিড়কে পছ্ন্দ করেন জানিয়ে রাশেদুল বলেন , ‘জয় রাহুল দ্রাবিড়ের মতো ব্যাটিং করতে চায়। ওর আদর্শও দ্রাবিড়। উনি যেভাবে স্ট্রাইক রোটেট করে খেলতে পছন্দ করতেন জয়ও তাই। ও ম্যাচের আগের রাতে ফোন জমা দেওয়ার আগে আমার সঙ্গে কথা বলে। আমি ওকে সবসময় বলি, বাউন্ডারি মারার মানসিকতা আগে ত্যাগ করতে হবে। আগে তুই স্ট্রাইক রোটেট করে একটা জায়গা যাবি। তারপর বাউন্ডারি মারার চিন্তা করবি।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



