
Advertisement
১৪৯ রানের জবাবে বাংলাদেশ ব্যাট করতে নামলে শুরুতে ওপেনার লিটন কুমার দাস ফিরে যায় প্যাভিলিয়নে। তবে ম্যাচের নায়ক ছিলেন মুশফিকের রহিম। ৪ নম্বর পজিশনে ব্যাট করতে নামা মুশফিক ইনিংসের ১৮তম ওভারে ভারতের বাঁহাতি পেসার খলিলকে চারটি বাউন্ডারি মেরে ম্যাচের দ্বারপ্রান্তে পৌঁছে যায় টাইগার বাহিনীরা।
উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিক অপরাজিত ৬০ রান করে ৭ উইকেটে সহজ একটি জয় এনে দেয় বাংলাদেশ দলকে। আর এটি ছিলো ভারতের বিপক্ষে টি-টুয়েন্টি ম্যাচে প্রথম জয়।
অন্যদিকে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মুশফিকুর রহিম বলেন, এই জয়টি আমি আমার ছেলের কাছে উৎসর্গ করতে চাই। ছেলে আমার খুব দ্রুত বেড়ে উঠছে এবং টিভিতে আমাকে দেখলে সে এখন চিনতেও পারে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



