Advertisement
স্পোর্টস ডেস্ক : জুভেন্তাস ছেড়ে ম্যানচেস্টার সিটিতে যেতে রাজি ক্রিস্টিয়ানো রোনালদো। ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নদের সঙ্গে এ নিয়ে একটি চাঞ্চল্যকর চুক্তিও হয়েছে!

ইএসপিএনের প্রতিবেদনে জানা গেছে, সিটিজেনদের সঙ্গে সিআর সেভেনের এ বিষয়ে একটি চুক্তি হয়েছে। স্কাই ব্লুরা রোনালদোকে প্রতি মৌসুমে ১৫ মিলিয়ন ইউরো বেতনে ২ বছরের জন্য চুক্তির প্রস্তাব দিয়েছে, রোনালদো তুরিনে যা উপার্জন করেন, তার প্রায় অর্ধেক।

ইএসপিএনের প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত মঙ্গলবার (২৪ আগস্ট) টটেনহ্যাম হটস্পার নিয়ে হ্যারি কেইন তার ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানানোর পর রোনালদোর সঙ্গে চুক্তি নিয়ে আলোচনার সম্ভাবনা শেষ করেনি সিটি। রোনালদোর এজেন্ট জর্জ মেন্ডিসও নাকি ইতোমধ্যে ইংলিশ প্রিমিয়ার লিগের এই ক্লাবের সঙ্গে কথাবার্তা শুরু করে দিয়েছেন। পর্তুগিজ অধিনায়ককে ছাড়তে নাকি রাজি আছে জুভেন্তাস।

যদিও ম্যান সিটি এবং জুভেন্তাসের মধ্যে এখনও কোনো চুক্তি সম্পন্ন হয়নি। তুরিনের বুড়িরা ৩৬ বছর বয়সী সুপারস্টারের ট্রান্সফার ফি ২৫ মিলিয়ন ইউরো চাইছে। পাশাপাশি সিটি ফরোয়ার্ড গ্যাব্রিয়েল জেসুসকে স্বাক্ষর করাতে আগ্রহী। কিন্তু সিটিজেনরা ট্রান্সফার ফি দিতে চায় না বা এই মৌসুমে তাদের ব্রাজিলয়ান তারকাকে ছাড়তে চাইছে না।

এখন পর্তুগিজ সুপারস্টারের দলবদল ফি কত হতে পারে, সেটি নিয়ে তুরিনের বুড়িদের সঙ্গে সিটির বোঝাপড়া হয়ে গেলেই ইংলিশ ফুটবল এবারের দলবদলে সবচেয়ে বড় ঘটনাটি দেখবে।

গত সপ্তাহে, রোনালদো তার ট্রান্সফার গুঞ্জনে ব্যাপক খেপেছিলেন। বলেছিলেন, চলতি মৌসুমে জুভেন্তাস ছেড়ে আপাতত তার কোথাও যাওয়ার সম্ভাবনা নেই। কোনো ক্লাবের সঙ্গে দলবদল বিষয়ে কথাও হয়নি বলে জানিয়েছিলেন সিআর সেভেন। গণমাধ্যমের এসব অহেতুক গুঞ্জন উল্লেখ করে বেশ বিরক্তিও প্রকাশ করেন বর্তমান সময়ের অন্যতম সেরা ফুটবলার।

গত রোববার (২২ আগস্ট) সিরি-আ’র নতুন মৌসুমে প্রথম একাদশে জায়গা হয়নি। বদলি খেলোয়াড় হিসেবে শুরু করেন ক্রিস্টিয়ানো রোনালদো। ওই ম্যাচে উদিনেসের বিপক্ষে ম্যাচে কোনো রকমে ড্র করেই লিগ অভিযান শুরু করে ইতালিয়ান জায়ান্টরা।

ড্র দিয়ে জুভেন্তাসের লিগ অভিযান শুরুর থেকেও বেশি করে চর্চায় রোনালদোর ডাগআউটে বসে থাকা। যদিও কোচ আলেগ্রি স্পষ্টভাবে বলেন, ‘ক্রিস্টিয়ানো ওকে। এটা মৌসুমের শুরু মাত্র, সবাই এখন খেলা নিয়ে ভাবছে। তাকে বেঞ্চে রেখেছি, যখন প্রয়োজন পড়েছে মাঠেও তো নামিয়েছি। সে অন্য সবার মতো। খেলেছেও ভালো, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে গোলটি বাতিল হয়ে গেছে।’

ম্যানচেস্টারে আগেও খেলেছেন রোনালদো। তবে সেটা ছিল ম্যানচেস্টার ইউনাইটেড। পুরনো দলের প্রতি রোনালদোর আবেগ কাজ করে এখনো। সেই দলের বিপক্ষে গোল করে কোনো উৎসব করেন না তিনি। সেই শহরেই পুরনো দলের প্রতিপক্ষ শিবিরে রোনালদো যোগ দিচ্ছেন!

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.