Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home খেলাধুলা ম্যানচেস্টার ডার্বিতে ইউনাইটেডকে পাত্তাই দিল না সিটি
খেলাধুলা ফুটবল

ম্যানচেস্টার ডার্বিতে ইউনাইটেডকে পাত্তাই দিল না সিটি

By জুমবাংলা নিউজ ডেস্কমার্চ 7, 2022Updated:মার্চ 7, 20222 Mins Read

স্পোর্টস ডেস্ক: প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ডার্বিতে রোববার ইউনাইটেডকে পাত্তাই দেয়নি বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। কেভিন ডি ব্রুইনা ও রিয়াদ মাহারেজের জোড়া গোলে ইতিহাদ স্টেডিয়ামে ৪-১ গোলে জয়ী হয়েছে স্বাগতিক সিটি।

Advertisement
নিজেদের ঘরের মাঠে সিটির শুরুটাও হয়েছিল দুর্দান্ত। ম্যাচের পাঁচ মিনিটেই অনেকটা মধ্যমাঠ থেকে ইউনাইটেডের বক্সে ঢুকে পড়ে বার্নান্ডো সিলভার এসিস্টে ডি ব্রুইনা সিটিজেনদের এগিয়ে দেন। ইউনাইটেড অবশ্য সমতায় ফিরতে খুব একটা বেশী সময় নেয়নি। দুটি সুযোগ ব্যর্থ হবার পর কাউন্টার এ্যাটাক থেকে জেডন সানচোর কার্লিং শটে ২২ মিনিটে ইউনাইটেড সমতায় ফিরে।

ছয় মিনিট পর আবারো এগিয়ে যায় সিটি। এবারো গোলদাতা ডি ব্রুইনা। এন্থনি এলানগার ভুল পাসে বল পেয়ে ফিল ফোডেন শট নিলেও তা রুখে দেন ইউনাইটেডের গোলরক্ষক ডেভিড ডি গিয়া। কিছুক্ষন পরেই ইউনাইটেড বল ক্লিয়ার করতে ব্যর্থ হলে ডি ব্রুইনা পোস্টের খুব কাছে থেকে আবারো সিটিকে এগিয়ে দেন।

দ্বিতীয়ার্ধে প্রায় পুরোটা সময় আধিপত্য দেখিয়েছে পেপ গার্দিওলার দল। ৬৮ মিনিটে জোড়ালো হাফ-ভলিতে রিয়াদ মাহারেজ দলের ব্যবধান ৩-১’এ নিয়ে যান। ৯০ মিনিটে আলজেরিয়ার এই উইঙ্গার নিজের দ্বিতীয় গোল করলে বড় জয় নিয়েই মাঠ ছাড়ে সিটিজেনরা।

ইতিহাদ স্টেডিয়ামে রাল্ফ রাংনিকের ইউনাইটেডের মূল একাদশে কোন স্বীকৃত স্ট্রাইকার ছিলেন না। ইনজুরির কারনে ক্রিস্টিয়ানো রোনাল্ডো ও এডিসন কাবানি দলে ছিলেন না। মার্কোস রাশফোর্ড ছিলেন বদলী বেঞ্চে। পরিবর্তিত আক্রমনভাগে রাংনিক এলানগা ও সানচোকে মূল দলে খেলিয়েছেন।  করোনা পজিটিভ হওয়ায় কাল দলের বাইরে ছিলেন রাফায়েল ভারানে ও লুক শ।

নভেম্বরে মৌসুমের প্রথম ডার্বিতেও ইউনাইটেডকে ২-০ গোলে পরাজিত করেছিল বর্তমান চ্যাম্পিয়নরা। এই জয়ে লিভারপুলকে আবারো ৬ পয়েন্টে ব্যবধানে পিছনে ফেলেছে টেবিলের শীর্ষে থাকা সিটি।

দিনের আরেক ম্যাচে ধুকতে থাকা ওয়াটফোর্ডকে ৩-২ গোলে পরাজিত করে ইউনাইটেডকে টপকে টেবিলের চতুর্থ স্থানে উঠে এসেছে আর্সেনাল। ভিক্যারেজ রোডে মার্টিন ওডেগার্ডের গোলে ৫ মিনিটেই এগিয়ে গিয়েছিল গানার্সরা। এর আগে ম্যাচ শুরুর সাথে সাথেই এমানুয়েল ডেনিসের গোলে এগিয়ে গিয়েছিল ওয়াটফোর্ড। কিন্তু অফসাইডের কারনে তা বাতিল হয়ে যায়। কয়েক মিনিট পরেই কিকো ফেমেনিয়ার ক্রসে কুচো হার্নান্দেজ দুর্দান্ত ওভারহেড কিকে ওয়াটফোর্ডের হয়ে সমতা ফেরান। ৩০ মিনিটে আলেক্সান্দার লাকাজেত্তের সহায়তায় ইংলিশ স্ট্রাইকার বুকায়ো সাকা আবারো আর্সেনালকে এগিয়ে দেন। ব্রাজিলিয়ান উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলির গোলে ৫২ মিনিটে সফরকারীরা ব্যবধান বাড়ায়। এই গোলেরও যোগানদাতা ছিলেন লাকাজেত্তে। ৮০ মিনিটে আর্সেনালের বদলী খেলোয়াড় এডি এনকেইটার শট পোস্টে লেগে ফেরত আসে। ম্যাচের শেষ ভাগে ৮৭ মিনিটে মৌসা সিসোকোর গোলে ওয়াটফোর্ড আশা জাগিয়ে তুললেও শেষ পর্যন্ত এই গোল আর কাজে আসেনি।

এই জয়ে মিকেল আর্তেতার আর্সেনাল ইউনাইটেডকে এক পয়েন্টের ব্যবধানে পিছনে ফেলেছে। একইসাথে শীর্ষ চারে থেকে মৌসুম শেষ করারও আত্মবিশ্বাস জাগিয়ে তুলেছে। ২৫ ম্যাচে গানার্সদের সংগ্রহ এখন ৪৮ পয়েন্ট। অন্যদিকে রয় হজসনের ওয়াটফোর্ড এখনো তলানির থেকে দ্বিতীয় স্থানে অবস্থান করছে। সূত্র: বাসস

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
স্কটল্যান্ড

মরক্কোর বিপক্ষে ইতিহাস গড়ার সুযোগ স্কটল্যান্ডের

জুন 19, 2026
BD

শেষ দিকে পথ হারিয়ে বাংলাদেশের হার, সিরিজ অস্ট্রেলিয়ার

জুন 19, 2026
বিশ্বকাপ

ব্রাজিল বনাম হাইতি বিশ্বকাপ ম্যাচ অনলাইনে দেখবেন যেভাবে

জুন 19, 2026
Latest News
স্কটল্যান্ড

মরক্কোর বিপক্ষে ইতিহাস গড়ার সুযোগ স্কটল্যান্ডের

BD

শেষ দিকে পথ হারিয়ে বাংলাদেশের হার, সিরিজ অস্ট্রেলিয়ার

বিশ্বকাপ

ব্রাজিল বনাম হাইতি বিশ্বকাপ ম্যাচ অনলাইনে দেখবেন যেভাবে

সিরিজ

লিটন-তাসকিন ছাড়াই জিম্বাবুয়ে সিরিজ, এলপিএলে খেলবেন পাঁচ টাইগার

ম্যানুয়েল নয়্যার

বিশ্বকাপের মাঝেই অবসরের ঘোষণা দিলেন নয়্যার

ইতিহাস

কাতারকে ৬ গোলে হারিয়ে ইতিহাস কানাডার, ড্রেসিংরুমে ছুটে গেলেন প্রধানমন্ত্রী

গোলরক্ষক

ঘানার গোলরক্ষক বেনজামিন আসারি: সংগ্রাম থেকে বিশ্বকাপের মঞ্চে অনুপ্রেরণার গল্প

নেইমার

ব্রাজিল শিবিরে নেইমারকে নিয়ে ফের দুঃসংবাদ

অক্ষরা

নারী ক্রিকেটে ১২৬ বলে ৩০৬ করলেন অক্ষরা গুপ্তা

হাসান

স্বপ্নের অভিষেকে উজ্জ্বল হাসান মাহমুদ, কাউন্টিতে ৯ উইকেট শিকার

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa