
রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশনের নিয়মের ৯১ নম্বর আর্টিকেলে লেখা আছে, ‘যদি কোনো খেলোয়াড় গোল করার পর বা অন্য কোনো কারণে জার্সি উঁচিয়ে ধরে এবং যেকোনো ধরনের বিজ্ঞাপন, স্লোগান, বার্তা, কোনো সংকেত, অ্যানাগ্রাম বা ছবি দেখান, তবে যে কারণেই কাজটা করা হোক না কেন তাকে, শাস্তি দেওয়া হবে। অপরাধী হিসেবে সতর্ক করা হবে এবং তিন হাজার ইউরো জরিমানা করা হবে।’
এদিকে ম্যাচের রেফারি অ্যান্তোনিও ম্যাতিউ আশা প্রকাশ করেছেন যে, ঘটনার গুরুত্বের কথা চিন্তা করে ফিফা মেসির এই হলুদ কার্ড দ্রুত প্রত্যাহার করে নেবে। আর যদি শাস্তি প্রত্যাহার না করা হয়, তাহলেও মাত্র ৩ হাজার ইউরো জরিমানা দেওয় মেসির হাতের ময়লা। ম্যারাডোনার মতো কিংবদন্তিকে শ্রদ্ধা জানানোই ছিল তার উদ্দেশ্য এবং নিজের বাছাই করা সেরা উপায়ে তিনি শ্রদ্ধা জানিয়েছেন। সারাবিশ্ব এখন মেসিকে ধন্য ধন্য করছে। সেখানে ৩ হাজার ইউরো বড় কিছু নয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



