
উদ্ধারের পরপরই শিশুটিকে নিয়ে যাওয়া হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। প্রাথমিক চিকিৎসা দিয়ে সমাজ সেবা অধিদপ্তরের শিশু মনি নিবাসে রাখা হয়েছে ১ দিনের শিশুটিকে। চট্টগ্রাম শিশু মনি নিবাসের সহকারী তত্ত্বাবধায়ক বন্দনা রানী সরকার বলেন, জুতার বাক্সের মধ্যে বাচ্চাটাকে রাখা হয়েছে। টোকাই ছেলেরা বাক্সটা টান দিলে কান্না শুনে ভয় পেয়ে সরে যায়। দীর্ঘক্ষণ ঠান্ডায় পড়ে থাকার প্রথমে একটু সমস্যা হলেও শিশুটি এখন সুস্থ বলে জানিয়েছেন চট্টগ্রাম শিশু মনি নিবাসের কর্তব্যরত চিকিৎসক ডা. জামিলা হক। কন্যা সন্তান হওয়ায় শিশুটির এ পরিণতি বলে ধারণা পুলিশের। অভিভাবক খোঁজার চেষ্টা চলছে বলেও জানালেন তারা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



