
তেজগাঁও থানার প্রতারণার মামলায় সাবরিনাকে আগামীকাল (১৩ জুলাই) আদালতে তোলা হবে। সেখানে সাবরিনার ৪ দিনের রিমান্ড চাইবে পুলিশ। এদিকে সাবরিনার বিরুদ্ধে দণ্ডবিধির সাত ধারায় মামলা হয়েছে। ধারাগুলো হলো,১৭০,২৬৯,৪২০,৪০৬,৪৭১,৪৮৬ ও ৩৪ ধারা। দেশের সংবিধান ও আইন বিশেষজ্ঞরা জানান, এসব ধারার মধ্যে- ১৭০ ধারায় সরকারি কর্মকর্তার অপরাধে- ২ বছর পর্যন্ত কারাদণ্ড। ২৬৯ ধারায় জনস্বাস্থ্য বিষয়কে কেন্দ্র জীবননাশসহ বিরূপ হস্তক্ষেপ করলে- ৬ মাস পর্যন্ত কারাদণ্ড। ৪২০ ধারায় প্রতারণা করায়- ৭ বছর পর্যন্ত কারাদণ্ড।
এছাড়া ৪০৬ ধারায় বিশ্বাস ভঙ্গের শাস্তি- ৩ বছর পর্যন্ত কারাদণ্ড। ৪৭১ ধারায় প্রতারণা স্বরূপ সমান অপরাধের শাস্তি পাবে। ৪৮৬ ধারায় অননুমোদিত পণ্য বাজারে বিক্রি করার সহ প্রভৃতির শাস্তি- ১ বছর পর্যন্ত কারাদণ্ড। ৩৪ ধারায় আসামীদের পরস্পর যোগসাজশে অপরাধে সমান শাস্তির বিধান রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



