
বাবুলের পরিবারের একজন সদস্য বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গত ১৪ জুন তার করোনাভাইরাস পরীক্ষার ফল ‘পজিটিভ’ আসে। পরদিন তিনি হাসপাতালে ভর্তি হন। বর্তমানে তার শারীরিক অবস্থা উন্নতির দিকে। পরিবারের পক্ষ থেকে আমরা সবার কাছে তার জন্য দোয়া চাই।
বাবুলের স্ত্রী সংসদ সদস্য সালমা ইসলামসহ পরিবারের অন্য কেউ করোনায় আক্রান্ত হননি বলে জানা গেছে।
জাতীয় দৈনিক যুগান্তর ও যমুনা টেলিভিশনের মালিকানাসহ বস্ত্র, রাসায়নিক, চামড়া, মোটরসাইকেল, ইলেকট্রনিক্স, বেভারেজ, টয়লেট্রিজের ব্যবসা রয়েছে যমুনা গ্রুপের।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



