Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home যমুনার চরে ঘর পেলেন ১৯২ জন হতদরিদ্র
ঢাকা বিভাগীয় সংবাদ

যমুনার চরে ঘর পেলেন ১৯২ জন হতদরিদ্র

By Shamim RezaOctober 11, 20192 Mins Read
Advertisement

৩১১জুমবাংলা ডেস্ক : সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় প্রধানমন্ত্রীর ‘জমি আছে ঘর নাই প্রকল্প’র আওতায় ৬ ইউনিয়নে ১৬৬ জন টিনের ঘর ও ২৬ জন দুর্যোগসহনীয় বাসগৃহ পেয়েছেন। গৃহহীন এসব পরিবারে টিন ও দালান ঘর নির্মাণ করে দিয়েছে উপজেলা প্রশাসন। মাত্র এক লাখ টাকায় মেঝে পাকা একটি টিনের ঘর, বারান্দা ও একটি পাকা টয়লেট তৈরি করা হয়েছে। আর ২ লাখ ৫৮ হাজার টাকায় দালান, রান্না ঘর ও টয়লেট নির্মাণ করা হয়েছে।

এই কাজে সার্বিক তদারকি করেছেন চৌহালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেক (ইউএনও) মুহা. আবু তাহির ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মজনু মিয়া।

সরেজমিন জানা যায়, চৌহালী উপজেলায় ১৯২ জন গৃহহীন পরিবারকে একটি করে পাকা ঘর ও একটি করে পাকা টয়লেট তৈরি করে দেয়া হয়েছে। উপজেলার সদিয়া চাঁদপুর ইউনিয়নে ২২টি, স্থল ইউনিয়নে ৩০টি, ঘোড়জান ইউনিয়নে ২৩টি, খাষকাউলিয়া ইউনিয়নে ২৩টি, খাষপুখুরিয়া ইউনিয়নে ৩৪টি, বাঘুটিয়া ইউনিয়নে ৩৪টি গৃহহীন পরিবারকে ঘর বুঝিয়ে দেওয়া হয়। যেসব পরিবারের ভিটেবাড়ি ও ৩ থেকে ১০ শতাংশ জমি আছে কিন্তু মাটি কিংবা বেড়ার ঘর, তাদের এই প্রকল্পের আওতায় আনা হয়েছে। দুর্গম চৌহালী উপজেলার ১৯২টি গৃহহীন পরিবার কখনো স্বপ্নেও ভাবেনি তারা পাকা ঘরে ঘুমাবেন। পাকা ঘর পেয়ে দারুণ খুশি তারা।

দালানঘর পাওয়া খাষকাউলিয়ার নজরুল ইসলাম জানান, তিনি অন্যের বাড়িতে শ্রমিকের কাজ করেন। মাত্র ২.৫০ শতক ভিটা-বাড়ি আছে। আর কোনো জমি নেই। মাননীয় প্রধানমন্ত্রী যে তার ঘর বানিয়ে দিয়েছেন তাতেই তিনি অনেক খুশি।

খাষপুখুরিয়া ইউনিয়নের শারীরিক প্রতিবন্ধী রফিকুল ইসলাম ও আবুল কাশেম জানান, অকর্ম জীবন নিয়ে কোনো দিন স্বপ্নেও ভাবতে পারিনি পাকা দালানঘরে ঘুমাতে পারব। এজন্য তার কৃতজ্ঞতা প্রধানমন্ত্রীর প্রতি।

চৌহালী উপজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়ান মওদুদ আহমেদ জানান, মাননীয় প্রধানমন্ত্রীর ‘আমার গ্রাম, আমার শহর’ শ্লোগান বাস্তবায়নের অংশ এটি। গ্রামীণ দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে দুর্যোগপূর্ণ এলাকায় টেকসই গৃহ নির্মাণে সরকারি প্রতিশ্রুতি বাস্তবায়নে চৌহালী উপজেলায় ১৬৬ জন গৃহহীন পরিবারকে পাকা মেঝে ও টিনের ঘর এবং ২৬ পরিবারকে পাকা দালান ঘর তৈরি করে দেওয়া হয়েছে। প্রত্যেকটি ঘরের মেজে পাকা, ওপরে টিন এবং একটি করে পাকা টয়লেট তৈরি করে দেয়া হয়েছে।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
১৯২ ঘর চরে জন ঢাকা পেলেন বিভাগীয় যমুনার সংবাদ হতদরিদ্র
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
Rita

অশ্লীল নাচের বিষয়ে অবগত ছিলেন না রিতা, তবুও বিরোধীদের অপপ্রচার!

February 5, 2026
ctg-port

চট্টগ্রাম বন্দরে শ্রমিকদের কর্মবিরতি দুই দিনের জন্য স্থগিত

February 5, 2026
Manikganj Pic 1

প্রার্থী ঘুমে, গভীর রাতে মাদ্রাসার শিশুদের দিয়ে নির্বাচনী প্রচারণা!

February 5, 2026
Latest News
Rita

অশ্লীল নাচের বিষয়ে অবগত ছিলেন না রিতা, তবুও বিরোধীদের অপপ্রচার!

ctg-port

চট্টগ্রাম বন্দরে শ্রমিকদের কর্মবিরতি দুই দিনের জন্য স্থগিত

Manikganj Pic 1

প্রার্থী ঘুমে, গভীর রাতে মাদ্রাসার শিশুদের দিয়ে নির্বাচনী প্রচারণা!

Ghior thana

জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাই ও চাচিকে হত্যাচেষ্টার অভিযোগ!

Students

রণক্ষেত্র নরসিংদী, ব্যাপক সংঘর্ষে প্রাণ গেল স্কুলছাত্রের

বিটিআরসি

ব্যবহৃত মোবাইল হস্তান্তর বা বিক্রির আগে নিবন্ধন বাতিল করতে হবে : বিটিআরসি

Chittagong-Port

চট্টগ্রাম বন্দরে এবার লাগাতার কর্মবিরতির ঘোষণা

বিদ্যুৎ থাকবে না

আগামীকাল যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না

আটক

লালমনিরহাটে লিখিত ও ভাইভা পরীক্ষার মিল না থাকায় ৩ পরীক্ষার্থীকে থানায় সোপর্দ

গণঅধিকারের প্রার্থী

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন গণঅধিকারের প্রার্থী

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.